নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ভোটের ফল ঘোষণার পর দখল হয়ে যাওয়া তৃণমূলের দলীয় কার্যালয় পুনরায় ঘাসফুল শিবিরকে ফিরিয়ে দিয়ে সৌজন্যের নজির গড়ল বিজেপি। নবদ্বীপ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের মতিলাল রায় রোডে এই ঘটনাটি ঘটেছে। নবনির্বাচিত বিধায়কের হস্তক্ষেপে দলীয় অফিসটি দলীয় রং মুছে সাদা করে দেওয়া হয়। রাজনৈতিক ভেদাভেদ ভুলে সম্প্রীতি বজায় রাখার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে নবদ্বীপ কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়লাভ করেন বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামী। জয়ের খবর আসতেই ১২ নম্বর ওয়ার্ডে তৃণমূলের একটি অফিস দখল করে গেরুয়া রঙে রাঙিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি নবনির্বাচিত বিধায়কের কানে পৌঁছালে তিনি তৎক্ষণাৎ অফিসটি দখলমুক্ত করার নির্দেশ দেন। তার নির্দেশ মেনে মঙ্গলবার বিকেলে দলীয় কর্মীরা ওই কার্যালয় থেকে গেরুয়া রং মুছে ফেলে পুনরায় তৃণমূল কর্মীদের ব্যবহারের জন্য সেটি হস্তান্তর করা হয়।

বিজেপি নেতৃত্বের দাবি, দলের জয় নিশ্চিত হওয়ার পর কিছু দুষ্কৃতী পরিকল্পিতভাবে বিজেপি কর্মী সেজে রাতের অন্ধকারে এই কাজ করেছিল। এলাকায় রাজনৈতিক অস্থিরতা তৈরি করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে মনে করছেন তারা। তবে বিজেপি কোনোভাবেই দখলের রাজনীতিতে বিশ্বাসী নয়, বরং সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলাই তাদের লক্ষ্য। দ্রুত ব্যবস্থা নিয়ে কার্যালয়টি আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে এলাকায় শান্তির পরিবেশ বজায় রাখার বার্তা দেওয়া হয়েছে।
স্থানীয় বিজেপি নেতা বিক্রম আদিত্য জানান, ‘আমরা কোনো রাজনৈতিক ভেদাভেদ চাই না। নবদ্বীপে আমাদের জয়ের পর কিছু সমাজবিরোধী ব্যক্তি বিজেপি সেজে এই অফিসটি দখল করে গেরুয়া রং করে দিয়েছিল। আজ সেই রং মুছে ফেলে কার্যালয়টি পুনরায় তাদের হাতে তুলে দেওয়া হলো। আমরা চাই এলাকায় সুস্থ গণতান্ত্রিক পরিবেশ ও সম্প্রীতি বজায় থাকুক'।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা প্রীতম দেবনাথ জানান, ‘আমি এই এলাকারই মানুষ, তাই জানি এটা বিজেপির কাজ ছিল না। কিছু লোক অতিসক্রিয় হয়ে গেরুয়া আবির মেখে এই কাণ্ড ঘটিয়েছিল। বিজেপি আজ যা করল তা সত্যিই প্রশংসনীয়। গণতন্ত্রে দখলের রাজনীতি হওয়া উচিত নয়, আজ যা হলো সেটাই সঠিক পথ'।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের