নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - ধর্মীয় অনুষ্ঠানের ভিড়কে প্রচারের মঞ্চ হিসেবে বেছে নিল বিজেপি ও তৃণমূল। দুই শিবিরের প্রতিদ্বন্দ্বী প্রার্থী দিলীপ ঘোষ ও প্রদীপ সরকার মুখোমুখি হতেই তৈরি হয় এক বিরল মুহূর্ত। ঘটনাকে কেন্দ্র করে খড়্গপুর এলাকায় টানটান উত্তেজনা তৈরি হয়েছে। সব মিলিয়ে, আধ্যাত্মিক পরিবেশের মধ্যেও তীব্র রাজনৈতিক তরজা স্পষ্ট।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি বছর কৌশল্যার শ্মশান কালীপূজো উপলক্ষ্যে বসে বিরাট মেলা। আগের মতো এবারও সেই আয়োজন ঘিরে উপচে পড়া জনসমাগম চোখে পড়ে। সেই ভিড়ের মধ্যেই প্রথমে উপস্থিত হন এবারের তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। মন্দিরে পুজো সেরে স্থানীয়দের সঙ্গে কথা বলেন তিনি। পরে মেলা প্রাঙ্গণ ছেড়ে রাস্তায় বেরোতেই তাঁর সামনে পড়ে যান বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।

মুহূর্তের জন্য থমকে দাঁড়ালেও, পরে সৌজন্য বিনিময়ে হাত মেলাতে দেখা যায় দুই প্রতিদ্বন্দ্বীকে। এই দৃশ্য ঘিরে উপস্থিত জনতার মধ্যে কৌতূহল ছড়ায়। তবে বাইরে ছিল ভিন্ন ছবি। দুই শিবিরের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। একদিকে 'জয় শ্রী রাম', অন্যদিকে 'জয় বাংলা' স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হয় প্রশাসন।
প্রদীপ সরকার জানান, 'আমি ছোটবেলা থেকেই এই মন্দিরে আসি। মায়ের আশীর্বাদ নিতে এসেছি, নির্বাচনের জন্য নয়। মা সকলকে ভালো রাখুন। রাজনৈতিক লড়াই ব্যক্তিগত নয়। তবে কালীমন্দিরে এসে ‘জয় শ্রী রাম’ স্লোগান দেওয়া ঠিক নয়। সত্যিই রাম জীবিত থাকলে এই পরিস্থিতি দেখে দুঃখ পেতেন'।

অন্যদিকে দিলীপ ঘোষ বলেন, 'প্রদীপের সঙ্গে আগেও বহুবার দেখা হয়েছে, একসঙ্গে নানা অনুষ্ঠানে গিয়েছি। কতবার চায়ের দোকানে বসেছি। আমরা একই এলাকায় থাকি, কথা বলতেই পারি। মানুষই ঠিক করবে কাকে জেতাবে। রাম সর্বত্র, আমরা ‘জয় শ্রী রাম’ বলব, আবার মা কালীর নামও নেব'।
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের