নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - শংকরপুরের ট্রলার দুর্ঘটনার পর এবার নড়েচড়ে বসল রাজ্য সরকার। গভীর সমুদ্রে মৎস্যজীবীদের নিরাপত্তা আরও জোরদার করতে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অত্যাধুনিক প্রযুক্তির পাশাপাশি এবার উপকূলীয় নিরাপত্তায় ভারতীয় কোস্ট গার্ডের সহযোগিতা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে উপকূল এলাকায় কন্ট্রোল রুম গঠন, কোস্টাল থানার পরিকাঠামো উন্নয়নে বিশেষ দল মোতায়েনের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
গত ২ জুলাই শংকরপুর থেকে মাছ ধরতে গিয়ে গভীর সমুদ্রে ট্রলারডুবির ঘটনায় ১৫ জন মৎস্যজীবী নিখোঁজ হন। এখনও পর্যন্ত ১১ জনের দেহ উদ্ধার হয়েছে। রবিবার দুর্ঘটনায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য তুলে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি, প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়ার আশ্বাসও দেন তিনি।
এরপর সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠকে সমুদ্রে মাছ ধরতে যাওয়া ট্রলারগুলির নিরাপত্তা আরও কীভাবে বাড়ানো যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ' আর কি সুরক্ষা প্রদান করা যায়, সে বিষয়টি বোঝার চেষ্টা করলাম। প্রয়োজনে কোস্ট গার্ডের কাছ থেকে গাইডেন্স নেওয়া হবে। শুধু উন্নত প্রযুক্তি দিলেই তো হবে না। প্রয়োজন কন্ট্রোল রুমের ব্যবস্থাও করতে হবে।'
এই প্রসঙ্গে পূর্বতন সরকারের সমালোচনা করে মুখ্যমন্ত্রী দাবি করেন, উপকূলীয় থানাগুলি তৈরি হলেও সেখানে পর্যাপ্ত জনবল ও আধুনিক সরঞ্জামের অভাব রয়েছে। তিনি জানান, আগামী দিনে দক্ষ পুলিশকর্মী নিয়োগের মাধ্যমে কোস্টাল থানাগুলিকে আরও শক্তিশালী করা হবে। পাশাপাশি দিঘা ও শংকরপুর এলাকায় আধুনিক সরঞ্জাম-সহ স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্সের ৫০ সদস্যের বিশেষ দল সর্বক্ষণ প্রস্তুত থাকবে, যাতে যে কোনও সামুদ্রিক বিপর্যয়ে দ্রুত উদ্ধার ও ত্রাণকাজ শুরু করা যায়।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের