নিজস্ব প্রতিনিধি , দিল্লি - পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির আঁচ এবার সরাসরি এসে লাগল ভারতীয় বাণিজ্যে। ওমান উপকূলের কাছে ড্রোন হামলার শিকার হয়ে সমুদ্রের অতলে তলিয়ে গেল ভারতের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ। বুধবার ভোরে ঘটা এই নজিরবিহীন ঘটনায় আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। জাহাজটি ডুবে গেলেও উদ্ধারকারী দলের তৎপরতায় রক্ষা পেয়েছেন সমস্ত জাহাজ কর্মী। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে কড়া বার্তা দিয়েছে ভারতের বিদেশমন্ত্রক।
সূত্রের খবর, গুজরাটের ‘হাজি আলি’ নামক একটি জাহাজ সোমালিয়া থেকে গবাদি পশু বোঝাই করে শারজার উদ্দেশে রওনা দিয়েছিল। বুধবার ভোর সাড়ে ৩টে নাগাদ ওমানের উত্তর উপকূলের লিমা এলাকা দিয়ে যাওয়ার সময় আচমকা একটি বিস্ফোরক বস্তু জাহাজটিতে আছড়ে পড়ে। যা ড্রোন বা ক্ষেপণাস্ত্র বলে মনে করা হচ্ছে।
বিস্ফোরণের তীব্রতায় মুহূর্তের মধ্যে জাহাজটিতে আগুন ধরে যায় ও ধীরে ধীরে ডুবতে শুরু করে। সেখানে ১৪ জন নাবিক, ১৩ জন কর্মী মিলিয়ে মোট ২৭ জন সদস্য ছিলেন। খবর পেয়ে ওমানের উপকূলরক্ষী বাহিনী যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করে। প্রত্যেককে সুরক্ষিতভাবে দিবা বন্দরে নিয়ে আসা হয়। যদিও এই হামলার নেপথ্যে কারা রয়েছে, তা নিয়ে এখনও রহস্য দানা বেঁধেছে।
এ প্রসঙ্গে ভারতের বিদেশমন্ত্রকের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, ‘ভারতীয় জাহাজে এই ধরণের কাপুরুষোচিত হামলা কোনও মতেই বরদাস্ত করা হবে না। অকারণে বাণিজ্যিক জাহাজ ও নিরীহ নাবিকদের লক্ষ্য করে এই আক্রমণ অত্যন্ত নিন্দনীয়। আমরা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছি। ওমান সরকারকে তাদের দ্রুত উদ্ধারকাজের জন্য ধন্যবাদ জানাচ্ছি। এই ধরণের হামলা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বড় হুমকি, যা রুখতে ভারত যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে'।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের