6a17163739d75_FB_IMG_1779897714077
মে ২৭, ২০২৬ রাত ০৯:৩৫ IST

সময় না দেওয়ায় ক্ষুব্ধ তৃণমূল বিধায়করা , স্পিকারের ঘরের সামনেই ধর্না অবস্থানে শোভনদেব-কুণাল

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভায় বিরোধী দলের মর্যাদা পেলেও এখনও ঘর মেলেনি তৃণমূল বিধায়কদের। আর সেই ক্ষোভই এবার সরাসরি পৌঁছে গেল স্পিকারের দফতরের সামনে। সাক্ষাতের সময় না মেলায় বুধবার বিকেলে বিধানসভার স্পিকারের ঘরের সামনেই অবস্থানে বসলেন শোভনদেব চট্টোপাধ্যায় এবং কুণাল ঘোষ। নতুন রাজনৈতিক সমীকরণের আবহে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তীব্র জল্পনা।

বিধানসভায় বর্তমানে তৃণমূলের ৮০ জন বিধায়ক থাকলেও বিরোধী দলের জন্য নির্দিষ্ট ঘর এখনও হাতে পায়নি পরিষদীয় দল। এমনকি পরিষদীয় দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের জন্যও কোনও কক্ষ বরাদ্দ হয়নি। এই পরিস্থিতিতে সমস্যার সমাধান ও স্পষ্ট ব্যাখ্যা জানতে স্পিকার রথীন্দ্রনাথ বসুর সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিলেন শোভনদেব ও কুণাল। কিন্তু অভিযোগ, তাদের সেই আবেদন মঞ্জুর হয়নি।

এরপরই স্পিকারের ঘরের সামনেই অবস্থানে বসেন দুই তৃণমূল বিধায়ক। ঘটনায় কার্যত উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভার অন্দরমহল। যদিও সন্ধ্যার পর স্পিকার নিজের ঘর থেকে বেরিয়ে গেলে অবস্থান তুলে নেন তারা। অবস্থান চলাকালীন তীব্র ক্ষোভ প্রকাশ করেন কুণাল ঘোষ। তিনি বলেন, 'শোভনদেব চট্টোপাধ্যায় তৃণমূলের প্রথম সারির প্রবীণ বিধায়ক। তাকে পর্যন্ত সময় দেওয়া হল না।  আমরা শুধু জানতে চেয়েছিলাম কোথায় সমস্যা হচ্ছে।' অন্যদিকে শোভনদেবের বক্তব্য, 'আমরা মুখোমুখি কথা বলে বিষয়টা পরিষ্কার করতে চেয়েছিলাম। কিন্তু স্পিকার দেখা করলেন না।'

উল্লেখ্য, এর আগেই বিধানসভার অধ্যক্ষ জানিয়েছিলেন, বিরোধীদের জন্য বরাদ্দ ঘরের সংস্কারের কাজ চলছে। কাজ শেষ হলেই ঘর তুলে দেওয়া হবে। কিন্তু সেই আশ্বাসের পরেও কবে ঘর মিলবে, তা এখনও স্পষ্ট নয়। আর সেই অনিশ্চয়তাকেই কেন্দ্র করে এবার প্রকাশ্যে এল তৃণমূলের ক্ষোভ।

আরও পড়ুন

আংশিক স্বস্তি সুমিত রায়ের , ডেবরা মামলায় আগাম জামিন অভিষেকের আপ্ত সহায়কের
আগস্ট ০৩, ২০২৬

এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন

চার মাসেই মোহভঙ্গ , তৃণমূল ছাড়লেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু
আগস্ট ০৩, ২০২৬

ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু

বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় এবার ব্যবসায়ী , ৫ কোটি টাকা না দিলে প্রাণনাশের হুমকি
আগস্ট ০৩, ২০২৬

আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী

দুর্নীতি দমন শাখায় বড় রদবদল , ৩ আইপিএস-সহ ১৯ আধিকারিকের নিয়োগ
আগস্ট ০৩, ২০২৬

তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের

তোলাবাজি করলে দলে জায়গা হবে না , শমীক-দিলীপের পর একই সুরে হুঁশিয়ারি অগ্নিমিত্রার
আগস্ট ০৩, ২০২৬

তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল

আরজি কর ধর্ষণ-খুন মামলায় নতুন মোড়, ঘটনাস্থলে সিবিআইয়ের উচ্চপর্যায়ের টিম
আগস্ট ০৩, ২০২৬

বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন

কালীঘাট তৃণমূলে ফের ভাঙনের ইঙ্গিত , কাকলি - শশীর সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে
আগস্ট ০৩, ২০২৬

শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে

সেবাশ্রয়ের টাকা বিদেশে পাচারের অভিযোগ , প্রমাণ হাতে দিল্লির পথে ঋতব্রত
আগস্ট ০৩, ২০২৬

জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

৫ কোটি না দিলে উড়িয়ে দেব , জঙ্গিদের হুমকি নিয়ে বিস্ফোরক দাবি উমেশ রাইয়ের
আগস্ট ০৩, ২০২৬

জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও

অভিষেকের বিদেশযাত্রায় মিলল না স্বস্তি , সুপ্রিম নির্দেশে মামলা ফেরত গেল হাইকোর্টে
আগস্ট ০৩, ২০২৬

হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট

ফ্রিজ অ্যাকাউন্টে আপাতত স্বস্তি নয়, কালীঘাট তৃণমূলকে অপেক্ষায় রাখল সুপ্রিম কোর্ট
আগস্ট ০৩, ২০২৬

আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল

মাদ্রাসায় জেহাদি তৈরি হয়! বুদ্ধদেবের মন্তব্যে সায় তসলিমার
আগস্ট ০২, ২০২৬

অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

নিখোঁজ টুলু, এদিকে মেয়ের নামেও মিলল পেট্রল পাম্প! তদন্তে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য
আগস্ট ০২, ২০২৬

বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও

অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা নিয়ে নতুন আপডেট ! এখনও না পেলে কী করবেন জানুন
আগস্ট ০২, ২০২৬

যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের