নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বইপ্রেম ও সংস্কৃতির মিলনমঞ্চে ফের উৎসবের আলো। বৃহস্পতিবার কলকাতায় শুরু হল ৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। ঐতিহ্যবাহী এই সাহিত্য উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বইমেলার মঞ্চ থেকে তিনি ঘোষণা করেন, ৫০তম বইমেলার আগাম উদযাপনের ডাক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
উদ্বোধনী ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, 'বইমেলা আমাদের আবেগ, আমাদের সংস্কৃতি। এটা শুধু রাজ্যের নয়, আজ বিশ্বসাহিত্যের বিশ্বমিলন মেলায় পরিণত হয়েছে।' তিনি কলকাতা বইমেলাকে পৃথিবীর প্রাচীনতম বইমেলাগুলির অন্যতম বলেও উল্লেখ করেন। আগামী বছর কলকাতা বইমেলা পা দেবে ৫০ বছরে। সেই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে মেলা প্রাঙ্গণেই স্থায়ীভাবে গড়ে তোলা হবে ‘বইতীর্থ’।
মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা করেন, ' রাজ্য সরকারের পক্ষ থেকে এই প্রকল্পের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। লক্ষ্য হলো, আগামী বছর ৫০তম বইমেলার আগেই যেন এই 'বইতীর্থ' তৈরি হয়ে যায়। বইমেলার পরিকাঠামো উন্নয়ন এবং সারাবছর বই সংক্রান্ত চর্চার কেন্দ্র হিসেবেই এটি কাজ করবে।' পরিসংখ্যান তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, গতবার বইমেলায় প্রায় ২৭ লক্ষ মানুষ এসেছিলেন এবং বই বিক্রি হয়েছিল আনুমানিক ২৩ কোটি টাকার। তার আশা, এবছর সেই সংখ্যাও ছাড়িয়ে যাবে।
ডিজিটাল যুগে বই পড়ার অভ্যাস নিয়ে কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ' আমার একমাত্র ইনকাম বইয়ের রয়্যালটি। এখন সবাই অনেকটাই বই থেকে দূরে সরে গিয়েছে। স্মার্টফোন, কম্পিউটার, এআই সব কিছুই এখন হাতের মুঠোয়। বইয়ের প্রতি আকর্ষণ কি একটু কমছে? হয়তো। কিন্তু যারা বইপ্রেমী, তারা কখনও কমেনি। আমি অবশ্য লেখার টাইম পাই না। যতটুকু টাইম পাই, ওই যখন জেলায় যাওয়ার সুযোগ হয়, বছরে তো ৯ মাস ওটা চলেই না। ..আমি কিন্তু সেই সময়টা বই লিখি। এবং প্লেনেও যদি আমি কোথাও যাত্রা করি, তখনও আমি বই লিখি।'
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের