নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ১৬ই মে নিকোবর দ্বীপপুঞ্জ পেরিয়ে আন্দামান দ্বীপপুঞ্জে প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। তারপরে ১৮ মে সম্পূর্ণ আন্দামান দ্বীপপুঞ্জের সব এলাকায় বর্ষা ঢুকে যায়। সেই সঙ্গেই জানা যাচ্ছে, নির্ধারিত সময়ের ছদিন আগেই অর্থাৎ ২৬ মে কেরালায় ঢুকতে পারে বর্ষা। তবে বর্ষার আগমনের ইঙ্গিত মিললেও আপাতত গরম আর অস্বস্তি থেকে স্বস্তি পাচ্ছে না দক্ষিণবঙ্গ।
আবহাওয়া দফতর অনুযায়ী, দক্ষিণবঙ্গে আগামী সাত দিন ভীষণ গরম আর অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে তাপমাত্রা ৩৪ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে পারদ ৪০ ডিগ্রি ছোঁয়ার আশঙ্কা রয়েছে। আজ ও আগামীকাল নদীয়া, পূর্ব বর্ধমান এবং বীরভূমে কালবৈশাখীর সতর্কতা জারি হয়েছে।
অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ২৪ পরগণা আর হুগলীতে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু আজ নয়, আগামী ৪৮ ঘণ্টাতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে বৃষ্টির সম্ভাবনা কমলেও গরমের অস্বস্তি একই থাকবে।
উত্তরবঙ্গ নিয়েও সতর্ক করেছে আবহাওয়া দফতর। প্রায় সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাল থেকে ঝড়বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। দার্জিলিং থেকে মালদহ পর্যন্ত একাধিক জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে জারি হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের