নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - সন্দেশখালিতে ফের চাঞ্চল্য। তৃণমূল নেতার বাড়ি সংলগ্ন পুকুর থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ অস্ত্রভাণ্ডার। শনিবার বিশেষ টাস্ক ফোর্সের অভিযানে কার্যত তোলপাড় হয়ে যায় গোটা এলাকা। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে।
সন্দেশখালির মণিপুর এলাকায় প্রভাবশালী তৃণমূল নেতা রবিন দাস এবং তার ভাই গোপাল দাসের বাড়িতে হানা দেয় এসটিএফ। স্থানীয় সূত্রে জানা যায়, দুই ভাইই সন্দেশখালির বিতর্কিত তৃণমূল নেতা শেখ শাহজাহানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তদন্তকারীরা বাড়ির পাশাপাশি আশপাশের এলাকা এবং বাড়ি লাগোয়া পুকুরেও তল্লাশি চালান।
সেই তল্লাশিতেই পুকুরের তলা থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ অস্ত্র ও আগ্নেয়াস্ত্র সংক্রান্ত সামগ্রী। উদ্ধার হওয়া অস্ত্রের সংখ্যা ও প্রকৃতি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এসটিএফ আধিকারিকদের পাশাপাশি সন্দেশখালি থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও।
অভিযানের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন। দীর্ঘদিন ধরেই রবিন ও গোপাল দাসের বিরুদ্ধে সাধারণ মানুষের উপর প্রভাব খাটানো, ভয় দেখানো এবং রাজনৈতিক বিরোধীদের উপর অত্যাচারের অভিযোগ ছিল। বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলা এবং সন্ত্রাসের অভিযোগও একাধিকবার উঠেছে তাদের বিরুদ্ধে।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের