নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সি.ভি. আনন্দ বোসের আচমকা পদত্যাগের পর বৃহস্পতিবার নতুন রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করেন আর. এন. রবি। শপথ গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্ত তিনি দিল্লিতে থাকার কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। তাই শুক্রবার রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিরোধী দলনেতা।
বৃহস্পতিবার শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত না থাকায় শুক্রবার রাজ্যপাল আর.এন.রবির সঙ্গে সাক্ষাৎ করতে লোকভবনে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তাকে উত্তরীয় পরিয়ে এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান। লোকভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, ' আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু আমি দিল্লিতে থাকার কারণে আসতে পারিনি। সেই কারণে আজকে এসে সাক্ষাৎ করলাম। ওনাকে আমি গেরুয়া উত্তরীয় ও কমলা গোলাপ দিয়ে বরণ করেছি।'
শুভেন্দু অধিকারী বলেন, ' কুশল বিনিময়ের পর ওনার কাছে আমি হাতজোড় করে বলেছি সংবিধান বাঁচান। সাড়ে ১১ মাস বিরোধী দলনেতা বিধানসভার বাইরে সেটা ওনার অভিজ্ঞতায় কোথাও নেই। ৫ বার সাসপেন্ড করিয়েছি মমতা ব্যানার্জি আমাকে। গুরুত্বপূর্ণ অধিবেশনে আমাকে ডাকা হয়নি। যেভাবে কেন্দ্রীয় মন্ত্রীদের আক্রমণ করা হয় বিরোধী দলের বিধায়ক নেতারা এই রাজ্যে বিপন্ন। বিধানসভার স্পিকার কোনো সংবিধান মানে না। এই রাজ্যে সংবিধানের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমও বিপন্ন।'
মুখ্যমন্ত্রীকে নিশানা করে শুভেন্দু অধিকারী বলেন, ' তিনি এখন সারাদিন ভাত খেয়ে বিকেল বেলা হিজাব পরে খাবার খেতে ব্যস্ত। ৫৫০ কিমি কোনো বেড়া নেই বাংলাদেশিদের ঢুকিয়ে বাংলার জনবিন্যাস বদলে দিয়েছে। বাংলা এখন বিপন্ন। ভারতের সুরক্ষার ক্ষেত্রে অবৈধ বাংলাদেশিদের এখান থেকে মুক্ত করতে জমি দিয়ে যাতে সুরক্ষিত করা যায় সেটা দেখার অনুরোধ আমি রাজ্যপালকে করেছি।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের