নিজস্ব প্রতিনিধি , তেহরান - সংঘর্ষ বিরতি তাহলে শুধুই নাটক? যদিও এর আগেও নিজেদের অবস্থান থেকে সরেছে আমেরিকা। বারবার বলা কথা বদলেছেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার সকালে বলেছিলেন , আপাতত দুই সপ্তাহের যুদ্ধবিরতি। খাতায় কলমে বিরতির কথা থাকলেও সেসব তোয়াক্কা করছেনা আমেরিকা। ইরানের এক তেল শোধনাগারে হামলা চালিয়েছে আমেরিকা। পাল্টা আক্রমণ চালাচ্ছে তেহরানও। আমেরিকার এই রংবদলের জন্য তৈরিই ছিল ইরান।
সূত্রের খবর , ইরানের লাভান দ্বীপের একটি তেল শোধনাগারে হামলা চালানো হয়েছে। পাল্টা কুয়েত ও সংযুক্ত আরব আমিরশাহিতে হামলা করেছে তেহরানও। ইরানের স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ হামলা হয়। দাউদাউ করে জ্বলে ওঠে গোটা এলাকা। তবে হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নেভাতে হাজির হয় দমকলও। এরপর বাহরিন কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহির মতো দেশগুলিতে ড্রোন ও মিসাইল হামলা হয়েছে।
উল্লেখ্য , বুধবার সকালে ট্রুথ সোশালে ট্রাম্প লিখেছেন , "পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ-সহ পাক সেনা সর্বাধিনায়ক আসিম মুনিরের দেওয়া একটি প্রস্তাব আমি গ্রহণ করেছি। প্রস্তাব অনুযায়ী, দুই সপ্তাহের জন্য ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছি। পরিবর্তে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে।" এই সময়ের মধ্যে পাকাপাকিভাবে যুদ্ধ শেষ করা নিয়ে আলোচনা হবে দুই পক্ষের মধ্যে। যদিও ইরানের তরফে পাল্টা বলা হয়েছে , আমেরিকা কোনরকম গিরগিটির মত রং বদলালে ইরানও তৈরি। ঠিক তাই হল। আমেরিকার মারের পাল্টা দিল ইরানও। ফের মধ্যপ্রাচ্যে জ্বলে উঠেছে যুদ্ধের আগুন।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের