নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মকর সংক্রান্তির পুণ্যতিথিতে ধর্ম ও সংস্কৃতির মিলনক্ষেত্র কালীঘাটে এক বিশেষ মুহূর্তের সাক্ষী রইল বাংলা। বুধবার বিকেলে কালীঘাটে বগলা মায়ের নবনির্মিত মন্দিরের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যজুড়ে উৎসবের আবহে এই উদ্বোধন অনুষ্ঠান সারলেন তিনি।
উৎসবের আবহে বুধবার কালীঘাট মন্দির চত্বরে পৌঁছান মুখ্যমন্ত্রী। তার সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায় এবং প্রখ্যাত সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়। পুজো চলাকালীন মুখ্যমন্ত্রী নিজে কাসর ও ঘণ্টা বাজিয়ে অংশ নেন আরাধনায়। একইসঙ্গে, কিছু সময় মন্দির প্রাঙ্গণে বসে পুজোর কার্যক্রম প্রত্যক্ষ করেন।
মকর সংক্রান্তি বাঙালির বারো মাসে তেরো পার্বণের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। এদিন ভোররাত থেকেই গঙ্গাসাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থী স্নান করেন। রাজ্যজুড়ে এই উৎসবের আবহেই কালীঘাটে বগলা মায়ের মন্দির উদ্বোধন অনুষ্ঠান আলাদা মাত্রা যোগ করে। সংক্রান্তির পবিত্র দিনে বগলা মায়ের মন্দির উদ্বোধনের মধ্য দিয়ে বাংলার আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে আরও একবার নিজের নিবিড় সংযোগের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উৎসবের আবহে তিনি এদিন বাংলার মানুষকে মকর সংক্রান্তির শুভেচ্ছাও জানান।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের