নিজস্ব প্রতিনিধি, দুবাই – সময় বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। শনিবার সকালে বিস্ফোরণের শব্দ শোনা গেল দুবাইয়ে। দুবাই বিমানবন্দরে মিসাইল হামলা হয়েছে। ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে দুবাইয়ে। এর জেরে স্তব্ধ হয়ে যায় দুবাই বিমানবন্দর। মিসাইল হামলায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। যদিও হামলার কথা মানতে রাজি নয় দুবাই।
সূত্রের খবর, এদিন সকালে ২ টি বিস্ফোরণের শব্দ শোনা যায় দুবাইয়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। দুবাই বিমানবন্দরে মিসাইলের ধ্বংসাবশেষ ছিটকে পড়েছে। প্রায় ৪০ মিনিটের বেশি সময় ধরে বন্ধ রয়েছে বিমান চলাচল। দুবাই মিডিয়া অফিসের দাবি, সোশ্যাল মিডিয়ায় ভুল প্রচার করা হচ্ছে। বিমানবন্দরে কোনও হামলা হয়নি। এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় থাকায় আকাশেই মিসাইল ধ্বংস করে দেওয়া হয়েছে। দুবাই বিমানবন্দরে ছিটকে পড়েছিল মিসাইলের একটি শার্পনেল।
যাত্রী ও কর্মীদের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করে দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, “বর্তমান পরিস্থিতি এবং মিসাইল হামলার আশঙ্কা থাকায় সমস্ত যাত্রী এবং বিমানবন্দরের কর্মীদের টার্মিনালের ভিতরে নিরাপদ আশ্রয়স্থলে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।“
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের