নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাতের শহরে ভয়াবহ দুর্ঘটনা। কৈখালি-এয়ারপোর্টমুখী রাস্তায় বৃহস্পতিবার রাতে ঘটে গেল এক হৃদয়বিদারক দুর্ঘটনা। অকল্পনীয় বিপদের মুখোমুখি হয়েও নিজের সন্তানকে বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করলেন এক মা। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
সূত্রের খবর, হাতিয়াড়া ঝিলবাগানের বাসিন্দা পূজা মণ্ডল বৃহস্পতিবার রাতে স্বামী ও সন্তানকে নিয়ে স্কুটিতে বেরিয়েছিলেন। কৈখালি থেকে হলদিরামমুখী লেনে স্কুটির নিয়ন্ত্রণ হঠাৎ হারিয়ে যায়। রাস্তার মাঝেই ছিটকে পড়েন তিনজন। মুহূর্তের মধ্যে বিপদ ঘনিয়ে আসে। একটি ১০ চাকার ট্রাক দ্রুত গতিতে ধেয়ে আসছিল তাদের দিকে। পরিস্থিতি আঁচ করেই অসাধারণ উপস্থিত বুদ্ধি দেখান পূজা। নিজের কোলে থাকা সন্তানকে ছুড়ে দেন সামনে থাকা পথচারীদের দিকে।
শিশুটি পথচারীদের হাতে রক্ষা পেলেও প্রাণে বাঁচলো না পূজা। ট্রাকচালক ব্রেক কষলেও ততক্ষণে খুব দেরি হয়ে গেছে। ট্রাকের চাকায় পিষ্ট হন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় পূজা মণ্ডলের। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃতার স্বামী ও সন্তানকে হাসপাতালে ভর্তি করা হয়। সঙ্গে সঙ্গেই বাগুইআটি থানার পুলিশ ঘাতক ট্রাক ও ট্রাকচালককে আটক করেছে। কীভাবে স্কুটির নিয়ন্ত্রণ হারাল, ট্রাকের গতি কতটা ছিল সব দিক খতিয়ে দেখছে পুলিশ।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের