নিজস্ব প্রতিনিধি , কলকাতা - উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে মায়ানমার উপকূলের কাছে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই নিম্নচাপ ক্রমশ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ রাতের মধ্যেই পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে প্রবেশ করতে পারে। এর সরাসরি প্রভাবে আজ রাত থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রবল বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে দুই ২৪ পরগণা, নদীয়া, হাওড়া, হুগলি এবং কলকাতায়।
শুধু তাই নয়, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও আজ রাত থেকে আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করেছে। কলকাতার আকাশ ইতিমধ্যেই মেঘলা, দিনের শেষ ভাগ থেকে শুরু হয়েছে দমকা হাওয়া। সন্ধ্যা নামতেই বজ্রপাতের সম্ভাবনা বেড়ে গেছে। বিশেষ করে শহরের নিম্নাঞ্চলগুলোতে জল জমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সাধারণ মানুষকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। এদিকে, গ্রামীণ এলাকায়ও মানুষজনেরও সতর্কীকরণ শুরু হয়েছে। খোলা মাঠে কৃষকেরা দ্রুত কাজ সেরে নিচ্ছেন। যেহেতু প্রবল বৃষ্টিপাতের সঙ্গে ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে, তাই অনেকেই গাছপালা, ফসল এবং গৃহপালিত পশুদের রক্ষার ব্যবস্থা করছেন।
অন্যদিকে, দক্ষিণবঙ্গের বড় অংশেই আজ রাত থেকে শুরু হচ্ছে প্রবল বৃষ্টি, বজ্রপাত ও দমকা হাওয়া। সব মিলিয়ে সাধারণ মানুষকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের