নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - ভোটের আগে রাজ্যের বিভিন্ন জেলায় বাড়ছে রাজনৈতিক উত্তাপ। প্রচারের মাঝেই দলবদল নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। সোনামুখীতে বিজেপির যোগদান কর্মসূচি ঘিরে বিতর্ক। ৫০ জন যুবক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে বলে দাবি। তবে এই দাবি সম্পূর্ণ অস্বীকার করে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল।
সূত্রের খবর , আগামী ২৩ এপ্রিল থেকে রাজ্যে শুরু হচ্ছে ভোট পক্রিয়া,জোর কদমে প্রচার চালাচ্ছে শাসক ,বিরোধী উভয় পক্ষ। সোনামুখীর পত্রসায়েব ব্লকের বেন্দা গ্রামে বিজেপির যোগদান কর্মসূচি হয়। বিজেপির দাবি , প্রায় ৫০ জন যুবক তৃণমূল ছেড়ে দলে যোগ দিয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সৌমিত্র খাঁ আর প্রার্থী দিবাকর ঘরামী। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি নেতৃত্ব। পরন্তু তৃণমূল এই দাবি অস্বীকার করে ' মিথ্যা নাটক ' বলে কটাক্ষ করেছে। তারা বলেন নিজেদের দলের ছেলেদের হাতে পতাকা ধরিয়ে নাটক করছে বিজেপি।
তৃণমূল প্রার্থী ডাঃ কল্লোল সাহা জানান ,' তৃণমূল কংগ্রেসের এখনো এমন দুর্দিন আসেনি যে আজকে তৃণমূল কংগ্রেস কর্মীরা বিজেপিতে জয়েন করতে যাবে। তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তা এতো কম হয়ে যায় নি যে তৃণমূল কর্মীরা গিয়ে বিজেপিতে ভিড় করবে। এগুলো সবই অভিযোগ মিথ্যা প্রচার। বিজেপির কিছু লোককে বিজেপির পতাকা ধরিয়ে লোককে দেখানোর জন্য এই উদ্যোগ টা নেওয়া হয়েছে। আমাদের দল ঐক্য বদ্ধ ,তৃণমূল কংগ্রেস তার সদস্যরা সবাই একতা বদ্ধ। '
যোগদানকারী যুবকরা জানান , তৃণমূলে তারা কোনো সুযোগ সুবিধা পাননি বিজেপি থেকে পেয়েছেন। তৃণমূল শুধু নেতাদের কথা শোনে কোনো সাধারণ মানুষের কথা শোনে না। তারা মিছিলে না গেলে তাদেরকে মারধর করা হয়েছে এমনকি হুমকিও দেওয়া হয়েছে।তাদের দিয়ে কাজ করানো হয়েছে কিন্তু কোনো সুবিধা দেওয়া হয় নি। এই কারণে তারা এখন বিজেপিতে যোগদান করেছে।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের