নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সোনারপুরে শুল্ক আধিকারিকের ওপর নৃশংস হেনস্তার ঘটনার পর তার বিরুদ্ধেই পাল্টা এফআইআর হওয়া নিয়ে প্রশ্ন তোলে হাইকোর্ট। শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষ স্পষ্ট পর্যবেক্ষণের ভিত্তিতে সেই এফআইআর খারিজের নির্দেশ দেন। আদালতের এই রায় বড়সড় স্বস্তি এনে দিয়েছে শুল্ক দফতরের আধিকারিকের।
গাড়ির ধাক্কা লাগা নিয়ে সোনারপুরে এক অটোচালকের সঙ্গে শুল্ক আধিকারিকের বচসা থেকে উৎপত্তি ঘটনাটির। উত্তপ্ত বাক্য বিনিময়ের পর পরিস্থিতি স্বাভাবিকও হয়ে গিয়েছিল। আধিকারিক নিজ আবাসনে ফিরে যান। কিন্তু অভিযোগ, কিছুক্ষণ পর ৫০–৬০ জন দুষ্কৃতী আবাসনের সামনে জড়ো হয়ে আতঙ্ক ছড়ায়। তারা দরজা ভেঙে বাড়ির ভিতরে ঢুকে কার্যত তাণ্ডব চালায়। মারধরে আধিকারিক গুরুতর জখম হন, মাথা ফেটে যায়। তার স্ত্রীকেও হেনস্তা করা হয় বলেও অভিযোগ। পরে তাকে গুরুতর অবস্থায় কল্যাণী এইমসে ভর্তি করা হয়।
ঘটনার জেরে চারজন গ্রেফতার হলেও পরে জামিন পেয়ে যায়। পুলিশি ভূমিকাও প্রশ্নের মুখে পড়ে। এই অবস্থায় পালটা শ্লীলতাহানির অভিযোগ তুলে ওই শুল্ক আধিকারিকের বিরুদ্ধেই এফআইআর দায়ের করে পুলিশ, যা নিয়ে তীব্র আপত্তি জানান আধিকারিক। পাল্টা তিনি হাইকোর্টে চ্যালেঞ্জ দাখিল করেন।
গত শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষ শুল্ক আধিকারিকের বিরুদ্ধে হওয়া মামলায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। শুক্রবার মামলার চূড়ান্ত শুনানিতে বিচারপতি একই পর্যবেক্ষণ পুনর্ব্যক্ত করে শুল্ক আধিকারিকের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজের নির্দেশ দেন। এই রায়ের ফলে প্রশ্নের মুখে পড়ল ঘটনার তদন্তে পুলিশের প্রাথমিক ভূমিকা এবং তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের