নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সোনারপুরে কেন্দ্রীয় শুল্ক দফতরের আধিকারিকের ওপর হামলার ঘটনা গড়াল হাইকোর্টে। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মামলা দায়ের অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছিল। বুধবার বিচারপতি শুভ্রা ঘোষ সেই মামলার অনুমতি দেন।
সূত্রের খবর, গত শুক্রবার ঘটনাটি ঘটে সোনারপুরের একটি আবাসনে। অভিযোগ, রাস্তায় এক অটোচালকের সঙ্গে বচসা বাধে ওই কেন্দ্রীয় আধিকারিকের। এরপরেই অটো চালক দলবল নিয়ে গিয়ে ওই আধিকারিকের আবাসনে চড়াও হয়। তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। শুধু তাই নয়, তার স্ত্রী ও বাচ্চার ওপরও হামলা চালানো হয় অভিযোগ। এই ঘটনার পর পুলিশ কয়েকজনকে গ্রেফতার করলেও পরে তারা জামিনে ছাড়া পেয়ে যান। অন্যদিকে, অটোচালকের পক্ষ থেকে আধিকারিকের বিরুদ্ধে পাল্টা শ্লীলতাহানির অভিযোগ করা হয়।
আধিকারিকের বাড়িতে হামলা চালানোর ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলা হয়। সেই অভিযোগে মামলা দায়ের করার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় শুল্ক আধিকারিক। বুধবার বিচারপতি শুভ্রা ঘোষ সেই মামলার অনুমতি দেন। একই সঙ্গে আদালতের নজরদারিতে বিশেষ তদন্ত দল সিট গঠনেরও দাবি জানানো হয়েছে। পরবর্তী শুনানিতে আদালত ঠিক করবে SIT হবে কি না।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের