নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দিল্লির যন্তর-মন্তরে সোনম ওয়াংচুকের অনশন ঘিরে এবার রাজনৈতিক উত্তাপ ছড়াল বাংলার বিধানসভাতেও। সমাজকর্মীর আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্নায় বসল কালীঘাট তৃণমূল। কেন্দ্রের নীরবতার সমালোচনায় সরব হয়ে তৃণমূল নেতৃত্বের দাবি, ওয়াংচুকের দাবিগুলি নিয়ে অবিলম্বে আলোচনায় বসুক কেন্দ্রীয় সরকার।
শুক্রবার বিধানসভা চত্বরে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে প্রতীকী ধর্না কর্মসূচিতে অংশ নেন কালীঘাট তৃণমূলের একাধিক নেতা। উপস্থিত ছিলেন কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, খালিফা আহমেদ, বিমান বন্দ্যোপাধ্যায়, অশোক দেব-সহ দলের বর্ষীয়ান নেতারা। কয়েকদিন আগেই সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার খোঁজ নিতে তার সঙ্গে ফোনে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পর্বের পরই রাজ্যের মাটিতে এই সংহতি কর্মসূচি বিশেষ তাৎপর্য বহন করছে।
বিধানসভায় বিষয়টি উত্থাপনের চেষ্টার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ' বিধানসভা বহু ইতিহাসের সাক্ষী। আজ সোনম ওয়াংচুক গুরুত্বপূর্ণ বিষয়ে আন্দোলন করছেন। যেখানে লাগাতার শিক্ষা দুর্নীতি চলছে, সেই কারণেই তিনি এক মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। তিনি কোনও দলের লোক নন, ভারতবর্ষের কোনও রাজনৈতিক দলের সঙ্গে তিনি যুক্ত নন।' তিনি আরও বলেন, ' এমন একজন মানুষ যিনি পরিবেশ ও শিক্ষা নিয়ে আন্দোলন করছেন, ওর যদি হঠাৎ কোনও দুর্ঘটনা ঘটে যায়, তবে সারা দেশবাসীর ক্ষতি। আমরা সকলে ওর পাশে আছি।'
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও কেন্দ্রকে আক্রমণ করে বলেন, 'লাগাতার অনশনে সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের চরম অবনতি ঘটছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তার লড়াইকে সমর্থন জানিয়েছেন। নেত্রীর নির্দেশেই আমাদের প্রতিনিধি দলও সোনম ওয়াংচুকের সঙ্গে দেখা করে এসেছে। অবিলম্বে বিজেপি সরকারকে এই বিষয়ে হস্তক্ষেপ করতে হবে। শুধু মেডিকেল টিম পাঠানো নয়, ওর দাবি ও ইস্যুগুলো নিয়ে আলোচনার জন্য দ্রুত সরকারি প্রতিনিধি দল পাঠাতে হবে।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের