নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের আবহে ফের বিতর্কে জড়াল রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থা। কালীঘাট থানার ওসির একটি আপত্তিকর সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে বঙ্গ রাজনীতি। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চেয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।
তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করে অভিযোগ তোলেন, কালীঘাট থানার ওসি গৌতম দাস নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে বিতর্কিত ছবি শেয়ার করেছেন। সেই ছবিতে দেখা যায়, পুলিশের উর্দি পরে একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র হাতে বসে রয়েছেন তিনি, যার ক্যাপশনে লেখা, ‘নতুন দায়িত্বের জন্য প্রস্তুত’।
জয়প্রকাশ মজুমদারের দাবি, এই ধরনের পোস্ট শুধু অস্বস্তিকরই নয়, বরং আইন ও সরকারি নির্দেশিকারও পরিপন্থী। তিনি অভিযোগ করেন, কর্তব্যরত অবস্থায় কোনও পুলিশকর্তার এভাবে উর্দি পরে অস্ত্রসহ ছবি পোস্ট করা নিয়মবিরুদ্ধ এবং তা সাধারণ মানুষের মধ্যে ভীতি সঞ্চার করতে পারে।
এই ঘটনার পর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, রাজ্যের নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ও পুলিশ কমিশনার অজয় নন্দাকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে শাসক শিবির। পাশাপাশি, ওই আগ্নেয়াস্ত্রটি আদৌ সংশ্লিষ্ট অফিসারের জন্য বরাদ্দ কি না এবং তিনি তা ব্যবহারে প্রশিক্ষিত কিনা তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের