নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ফের একবার খবরের শিরোনামে আর .জি. কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। চিকিৎসা করাতে এসে এক প্রৌঢ়ের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল হাসপাতাল চত্বরে। হাসপাতালের অব্যবস্থার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছে মৃতের পরিবার। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের পরিষেবা ও পরিকাঠামো নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
মৃতের নাম বিশ্বজিৎ সামন্ত বয়স ৬০ বছর। তিনি বিশরপাড়ার বাসিন্দা। পরিবার সূত্রে জানা যায়, বুকে ব্যথা, শ্বাসকষ্ট এবং নাক দিয়ে রক্ত বের হওয়ায় সোমবার ভোর প্রায় ৪টে নাগাদ বিশ্বজিৎ সামন্তকে আর জি কর হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে ট্রমা কেয়ারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অভিযোগ, চিকিৎসার মাঝেই তার শৌচাগারে যাওয়ার প্রয়োজন হলে হাসপাতালের তরফে তাকে গেটের পাশে থাকা সুলভ শৌচালয়ে যেতে বলা হয়।
পরিবারের দাবি, ট্রমা কেয়ার থেকে প্রায় ৫০ মিটার দূরে সেই শৌচালয়ে স্ট্রেচার না দেওয়ায় হেঁটে যাওয়ার সময় আচমকাই অচৈতন্য হয়ে পড়েন ওই প্রৌঢ়। এরপর তাকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতের পরিবারের অভিযোগ, যেখানে তার চিকিৎসা চলছিল সেখানে কাছাকাছি কোনও শৌচালয়ের ব্যবস্থা ছিল না।
এমনকি, হাসপাতাল কর্মীদের কাছে জানতে চাইলে বাইরে বা দোতলায় যাওয়ার কথা বলা হয়। অসুস্থ অবস্থায় দোতলায় ওঠার জন্য কোনও স্ট্রেচারও দেওয়া হয়নি বলেও অভিযোগ। অসুস্থ শরীরে হেঁটে যাওয়ার সময়ই তার মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের।
উল্লেখ্য, অভয়ার মৃত্যুর দেড় বছর পর হাসপাতালের লিফটে আটকে এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে ফের একবার খবরের শিরোনামে উঠে আসে আর. জি.কর হাসপাতাল। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই চিকিৎসা করাতে এসে রোগীর মৃত্যুর ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। যদিও এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনও কিছু জানানো হয়নি।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের