নিজস্ব প্রতিনিধি , রিয়াদ - পশ্চিম এশিয়ার যুদ্ধবিরতির আবহেই সৌদি আরবে ৮০০০ সেনা পাঠাল পাকিস্তান। একই সঙ্গে যুদ্ধবিমানের পূর্ণাঙ্গ স্কোয়াডন ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্সের রিপোর্টে এই তথ্য সামনে এসেছে। তেহরানের সম্ভাব্য প্রত্যাঘাত থেকে বাঁচতেই রিয়াদের এই আগাম পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। পাকিস্তানের এমন সামরিক পদক্ষেপের ফলে মধ্যপ্রাচ্যে পুনরায় যুদ্ধের মেঘ ঘনীভূত হতে শুরু করেছে।
সূত্রের খবর, ২০২৫ সালের সেপ্টেম্বরে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা চুক্তি হয়েছিল। সেই চুক্তির শর্ত অনুযায়ী, এক দেশে আক্রমণ হলে দ্বিতীয় দেশ তা নিজেদের ওপর আক্রমণ ধরবে। তখন উভয় দেশ যৌথ প্রতিরোধ গড়ে তুলবে। সম্প্রতি মার্কিন ও ইজরায়েলি হামলার জবাবে ইরান হুঁশিয়ারি দিয়েছিল। তারা জানায়, মধ্যপ্রাচ্যের সমস্ত মার্কিন ঘাঁটি ও সহযোগীদের ওপর হামলা চালানো হবে। এই তালিকায় সৌদি আরবও রয়েছে। এই বিপদ এড়াতেই চিনের সঙ্গে যৌথভাবে তৈরি জেএফ-১৭ ফাইটার জেটসহ ১৬টি বিমানের স্কোয়াডন ও ৮ হাজার সেনা সৌদিতে পাঠিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এই ব্যবস্থার ব্যয়ভার সৌদি বহন করলেও পরিচালনার দায়িত্বে থাকবে পাক সেনাই। বর্তমানে আমেরিকা ও ইরানের মধ্যস্থতার উদ্দেশ্যে ইসলামাবাদে বৈঠক হলেও কোনো সমাধান মেলেনি।
এই পরিস্থিতি নিয়ে ব্লুমবার্গ ইকোনমিকসের পশ্চিম এশিয়া প্রধান দিনা এসফান্দিয়ারি এক সাক্ষাৎকারে জানান, ‘ইরান ও আমেরিকার যুদ্ধে পাকিস্তান বরাবরই নিরপেক্ষ মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়ার চেষ্টা করছে। তবে সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তানের এই বিশাল সেনা ও যুদ্ধবিমান মোতায়েন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইরান বর্তমানে বিশ্ব অর্থনীতি ও মধ্যপ্রাচ্যের মার্কিন বলয়কে নাড়িয়ে দেওয়ার রণকৌশল নিয়েছে। তা প্রতিরোধ করতেই সৌদি আগেভাগে নিজেদের সীমান্ত রক্ষা কবচ মজবুত করছে। যদি এই সাময়িক যুদ্ধবিরতি ভেঙে শান্তিচুক্তি চূড়ান্ত না হয়, তবে পারস্য উপসাগরীয় অঞ্চলে যেকোনো মুহূর্তে ভয়াবহ সামরিক সংঘাত শুরু হতে পারে'।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের