নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - লোকসভা কেন্দ্রে ফের দলবদলের রাজনীতি। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপির পতাকা হাতে তুলে নিলেন প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্ত্রী শ্রাবন্তী মুখার্জি। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুজিত আগস্থি ও সাংসদ সৌমিত্র খাঁয়ের হাত ধরে বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তিনি।
সূত্রের খবর, জেলার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র ঘিরে ফের রাজনৈতিক তরজা তুঙ্গে।সোনামুখী ব্লকের পাঁচাল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সৌমেন মুখার্জির স্ত্রী শ্রাবন্তী মুখার্জী শনিবার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুজিত আগস্থি ও সাংসদ সৌমিত্র খাঁয়ের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন। যোগদান মঞ্চ থেকে তাঁর অভিযোগ, তৃণমূলে থেকে নারী সুরক্ষা নিশ্চিত হয় না, আবার উন্নয়নের কাজও করা সম্ভব হয়ে ওঠে না। তাই মানুষের স্বার্থে তিনি বিজেপিকে বেছে নিয়েছি। এই দলে থেকে নারীদের সুরক্ষা ও এলাকার উন্নয়নের জন্য কাজ করবো।

অপরদিকে, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুব্রত দত্ত পাল্টা কটাক্ষ ছুঁড়ে বলেন, “সৌমিত্র খাঁ সংসার ভেঙে রাজনীতির মুখ হয়েছেন, তাই অন্যের সংসার ভাঙিয়ে বিজেপিতে আনছেন।” তিনি আরও হুঁশিয়ারি দেন, আগামী দিনে বিজেপিকে ভেঙে দেওয়া হবে অধ্যায়ে অধ্যায়ে।

শ্রাবন্তীর যোগদানের পর সাংসদ সৌমিত্র খাঁ তৃণমূলকে কড়া আক্রমণ করেন। তিনি দাবি করেন, “বিষ্ণুপুরে পুরনো তৃণমূল কর্মীরা এখন গুরুত্ব পাচ্ছেন না। যারা দল গড়েছিল, তারা উপেক্ষিত। আমি তাদের বিজেপিতে আসার জন্য আহ্বান জানাচ্ছি।” তিনি আরও বলেন, বাঁকুড়ার বিভিন্ন পুরনো নেতৃত্বকেও বিজেপিতে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। এমনকি প্রশাসনিক আধিকারিকদের মা-বোনেদেরও বিজেপিতে আসার ডাক দেন সাংসদ।

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের