নিজস্ব প্রতিনিধি , হাওড়া - সপ্তাহান্তে ভোগান্তির মুখে পড়তে চলছে সাধারণ মানুষ। হাওড়া ডিভিশনে বাতিল করা হয়েছে একাধিক লোকাল ট্রেন। ফলে নিয়মিত যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। যাতায়াতের জন্য বেশ সমস্যার সম্মুখীন হতে চলেছে নিত্য যাত্রীরা।
রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, তারকেশ্বর এবং দিয়ারা স্টেশনের মধ্যে গুরুত্বপূর্ণ অবকাঠামোগত কাজের জন্য পাওয়ার ব্রেকিং নেওয়া হচ্ছে। এই কাজের জন্যই শনিবার ও রবিবার মিলিয়ে মোট ৩০টি লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্লকিংয়ের কাজ হবে তারকেশ্বর রেলওয়ে স্টেশন এবং দিয়ারা রেলওয়ে স্টেশনের মাঝামাঝি অংশে। ট্র্যাক ও বিদ্যুৎ সংক্রান্ত উন্নয়নমূলক কাজের জন্য এই ব্লকিং অত্যন্ত জরুরি বলেও দাবি রেল কর্তৃপক্ষের।
এছাড়াও, নির্দিষ্ট কয়েকটি দিন ২১ ফেব্রুয়ারি, ২৩ ফেব্রুয়ারি, ২৪ ফেব্রুয়ারি এবং ২৭ মার্চ প্রতিদিন চারটি করে লোকাল ট্রেন বাতিল করা হবে। বাতিল ট্রেনের তালিকায় রয়েছে ৩৭৯২২ কাটোয়া-হাওড়া লোকাল, ৩৭৭৪৬ কাটোয়া-ব্যান্ডেল লোকাল এবং ৩৭৭৪৯ ব্যান্ডেল-কাটোয়া লোকাল। ব্লকিংয়ের কাজ শেষ হলে পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে বলে আশ্বাস রেল কর্তৃপক্ষের।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের