নিজস্ব প্রতিনিধি , কলকাতা - উত্তর-পশ্চিমের ঠান্ডা হাওয়ার দাপটে জমে উঠেছে দক্ষিণবঙ্গের শীত। শহর থেকে জেলা সব জায়গাতেই নেমেছে পারদ। হাওয়া অফিসের মতে, চলতি সপ্তাহে শুষ্ক আকাশ, ঠান্ডা হাওয়া আর কনকনে শীতই থাকবে প্রধান চরিত্র।
শীতের দাপট ক্রমেই বাড়ছে দক্ষিণবঙ্গে। কলকাতা ও আশপাশের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও কমে ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই বীরভূমের শ্রীনিকেতনে পারদ নেমেছে ৯.৮ ডিগ্রিতে। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, আগামী সাতদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালের দিকে হালকা কুয়াশা কিংবা ধোঁয়াশা থাকলেও দিনের বেলায় থাকবে রোদঝলমলে পরিষ্কার আকাশ।
উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকবে। তবে সেখানে সকালবেলায় মাঝারি কুয়াশায় দৃশ্যমানতা কিছু অঞ্চলে ২০০ মিটার পর্যন্ত নেমে আসতে পারে, বিশেষত পার্বত্য এলাকায়। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, পূর্ব বাংলাদেশ সংলগ্ন অঞ্চলে আপার-এয়ার সার্কুলেশন এবং উত্তর-পশ্চিম ভারতে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা শীতল হাওয়ার প্রবাহকে আরও তীব্র করেছে। ফলে রাত ও দিনের তাপমাত্রাই স্বাভাবিকের নিচে। দিনের বেলায় শীত কিছুটা কম অনুভূত হলেও সকাল-সন্ধ্যায় শীতের ঝাঁঝ উপভোগ্য মাত্রায় থাকবে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের