নিজস্ব প্রতিনিধি , হাওড়া - রেলপথে আন্ডারপাস নির্মাণের কাজের জন্য সাময়িকভাবে বন্ধ থাকছে ট্রেন চলাচল। পূর্ব রেল জানিয়েছে, শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত হাওড়া-বর্ধমান মেইন লাইন শাখায় ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। ফলে সপ্তাহের শেষে ভোগান্তির মুখে পড়তে চলেছে নিত্য যাত্রীরা।
রেল কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার রাত ১০টা ৪০ মিনিট থেকে রবিবার সকাল ৭টা পর্যন্ত এই লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। হুগলীর রিষড়া শহরে আন্ডারপাস তৈরির কাজের জন্য পাওয়ার ব্লক নেওয়া হয়েছে বলেই এই সিদ্ধান্ত। রিষড়ার পূর্ব ও পশ্চিম পাড়ের মধ্যে যাতায়াতের জন্য স্টেশনের সামনে একটি রেলগেট রয়েছে। সেই রেলগেট পার হতে গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় নিত্যযাত্রীদের। এই সমস্যার স্থায়ী সমাধান হিসেবে আন্ডারপাস তৈরির কাজ শুরু করেছে রেল কর্তৃপক্ষ।
এই কাজের জন্য হাওড়া-বর্ধমান মেন লাইনের পাশাপাশি হাওড়া-ব্যান্ডেল, হাওড়া-তারকেশ্বর এবং হাওড়া-আরামবাগ শাখার একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল ট্রেনগুলির তালিকাও আগেই প্রকাশ করেছে রেল। সাময়িক অসুবিধা হলেও আন্ডারপাস নির্মাণ সম্পূর্ণ হলে রিষড়া শহরের নিত্যযাত্রী ও বাসিন্দাদের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে বলে আশাবাদী রেল কর্তৃপক্ষ।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের