নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সপ্তাহের প্রথম দিনেই ভয়াবহ অগ্নিকাণ্ডে তীব্র আতঙ্ক ছড়াল দক্ষিণ কলকাতায়। সোমবার ভোরে বাঘাযতীন রেল স্টেশনে আচমকাই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের জেরে ব্যাহত হয় ট্রেন চলাচল। ফলে সকালবেলার ব্যস্ত সময়ে চরম ভোগান্তির মুখে পড়লেন নিত্যযাত্রী সহ অফিসযাত্রীরা।
সোমবার সকাল আনুমানিক ৬টা নাগাদ বাঘাযতীন রেল স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে থাকা একটি অস্থায়ী কাপড়ের দোকানে হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও একটি দোকানে। আগুনের লেলিহান শিখা ও ঘন ধোঁয়ায় কার্যত ঢেকে যায় গোটা এলাকা। মুহূর্তের মধ্যেই ব্যাপক উত্তেজনা ছড়ায় স্টেশন চত্বরে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন।
প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকাণ্ডের জেরে দোকানের ভিতরে থাকা কাপড় ও সমস্ত সামগ্রী ভস্মীভূত হয়ে গিয়েছে বলে জানা গেছে। তবে স্বস্তির বিষয়, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে অনুমান, শর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
অগ্নিকাণ্ডের জেরে নিরাপত্তার স্বার্থে শিয়ালদহ দক্ষিণ শাখার ডাউন লাইনে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল। প্রায় আধঘণ্টা পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকায় প্রভাব পড়ে আপ লাইনের ট্রেন চলাচলেও। একাধিক লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে, যার জেরে সোমবার সকালের ব্যস্ত সময়ে নিত্যযাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের