নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সপ্তাহের প্রথম কাজের দিনেই চরম ভোগান্তির মুখে মেট্রোযাত্রীরা। অফিস টাইমে ব্লু লাইনে একের পর এক মেট্রো বাতিল, দেরিতে পরিষেবা এবং উপচে পড়া ভিড় সব মিলিয়ে সোমবার সকাল কার্যত নাজেহাল অবস্থা শহরবাসীর। দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া একাধিক স্টেশনে ধরা পড়ল বিশৃঙ্খলার ছবি।
রবিবার থেকেই শহিদ ক্ষুদিরাম স্টেশনে পরিষেবা ব্যাহত ছিল। তার জের সোমবার সকালেও গড়ায়। যাত্রীদের অভিযোগ, নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরামমুখী একাধিক মেট্রো নির্ধারিত সময়ের অনেক পরে চলছে। শুধু তাই নয়, পরপর বেশ কয়েকটি ট্রেন বাতিল হওয়ায় স্টেশনগুলিতে অস্বাভাবিক ভিড় তৈরি হয়। দক্ষিণেশ্বর স্টেশনে সকাল থেকেই দেখা যায় দীর্ঘ লাইন। বহু যাত্রী কোনওরকমে ট্রেনে উঠলেও ভিতরে দাঁড়ানোর জায়গা পর্যন্ত ছিল না।
শুধু দক্ষিণেশ্বর নয়, প্রায় প্রতিটি স্টেশনেই একই ছবি দেখা যায়। যাত্রীদের অভিযোগ, ভিড়ের চাপে দরজা বন্ধ হতে দেরি হচ্ছিল। ফলে প্রতিটি স্টেশনে ২ থেকে ৩ মিনিট অতিরিক্ত দাঁড়িয়ে থাকছিল ট্রেন। এতে আরও পিছিয়ে পড়ে পরিষেবা। অফিস টাইমে এই পরিস্থিতির জেরে বহু যাত্রীকে দেরিতে কর্মস্থলে পৌঁছতে হয়। মেট্রো কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত বিস্তারিতভাবে বিভ্রাটের কারণ জানানো না হলেও, পরিষেবা স্বাভাবিক করতে দ্রুত পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে বলে খবর।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের