নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সপ্তাহের প্রথম কর্মদিবসেই বড়সড় ভোগান্তির আশঙ্কা শহরবাসীর। সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য অ্যাপ ক্যাব পরিষেবা বন্ধ রাখার ডাক দিয়েছেন চালকরা। ভাড়া বৃদ্ধি-সহ ১১ দফা দাবিতে সিটুর নেতৃত্বে এই ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে অফিসযাত্রী থেকে সাধারণ মানুষের যাতায়াতে বড় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার সকাল ১১টায় মৌলালি রামলীলা পার্কে জমায়েতের ডাক দিয়েছে সিটু। সেখান থেকে মিছিল করে পরিবহণ দফতরে গিয়ে দাবি-সনদ জমা দেওয়ার কর্মসূচি রয়েছে। সংগঠনের দাবি, আগের সরকারের কাছেও একই দাবিগুলি জানানো হয়েছিল। নতুন সরকারের কাছেও সেই দাবিগুলি তুলে ধরা হয়েছে। প্রশাসন ডেপুটেশন গ্রহণ করলে প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে দাবি পেশ করবেন বলেও জানিয়েছে সিটু।
ধর্মঘটের মূল দাবিগুলির মধ্যে রয়েছে অ্যাপ ক্যাবের ভাড়া পুনর্নির্ধারণ, বাণিজ্যিক পরিষেবায় ব্যক্তিগত বাইক ও গাড়ির ব্যবহার বন্ধ, কলকাতায় সিএনজি-সংকটের দ্রুত সমাধান, বাণিজ্যিক গাড়ির দূষণ পরীক্ষার ক্ষেত্রে মোবাইল নম্বরভিত্তিক প্রক্রিয়া বাতিল এবং এসি লাক্সারি ক্যাবের ভাড়া বৃদ্ধির দাবি। চালকদের অভিযোগ, বর্তমান ভাড়ার কাঠামো এবং বিভিন্ন প্রশাসনিক সমস্যার কারণে তাদের পক্ষে পরিষেবা চালিয়ে যাওয়া ক্রমশ কঠিন হয়ে উঠছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের