নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সপ্তমীর রাতে দুর্গোৎসবের আনন্দে ছেদ। বেহালা নতুন দলে পুজো মণ্ডপে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু হল এক মহিলার। ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া।
সূত্রের খবর, সোমবার গভীর রাতে প্রায় ১২ টা নাগাদ বেহালা নতুন দলের রায় বাহাদুর রোডের এক্সিট গেটে হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন ৪৬ বছরের এক মহিলা দর্শনার্থী। উপস্থিত পুলিশ ও পরিবারের সদস্যরা দ্রুত সিপিআর দেওয়ার চেষ্টা করেন। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে পুলিশ গাড়িতে করে নিয়ে যাওয়া হয় বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা যায়, মৃত মহিলা দীর্ঘদিন ধরে হাঁপানি ও স্থূলতাজনিত সমস্যায় ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা, শারীরিক অসুস্থতার কারণেই এমন দুর্ঘটনা ঘটে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের