নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আরজি. কর কাণ্ডে ফের বড় নির্দেশ হাইকোর্টের। অভয়া-কাণ্ডের তদন্তে কোনও প্রমাণ নষ্ট বা বদলের আশঙ্কা উড়িয়ে দিতে এবার গোটা ‘ক্রাইম জোন’ সিল করার নির্দেশ দিল আদালত। আদালতের এই নির্দেশ ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে ও প্রশাসনিক মহলে।
মঙ্গলবার কলকাতা হাই কোর্টের বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে ওঠে অভয়া-কাণ্ড সংক্রান্ত মামলা। শুনানিতে আদালত পর্যবেক্ষণ করে জানায়, তদন্তের স্বার্থে এবং প্রমাণ সংরক্ষণের জন্য পুরো ঘটনাস্থলকে সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি। সেই কারণেই সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে, আর জি কর হাসপাতালের যেসব জায়গার সঙ্গে ঘটনার প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ রয়েছে, সেগুলি অবিলম্বে সিল করে দিতে হবে।
এর আগে তদন্তকারীরা সেমিনার হল সিল করেছিল। কিন্তু এবার আদালতের নির্দেশে সেই পরিধি আরও অনেকটাই বাড়ল। বিশেষ করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের চেম্বার-সহ হাসপাতালের একাধিক গুরুত্বপূর্ণ অংশ তদন্তের আওতায় আনা হচ্ছে। আদালতের এই কড়া অবস্থানকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
অভয়ার পরিবার দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিল, পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক এবং কোনও প্রভাবশালী ব্যক্তি যেন আইনের বাইরে না থাকে। সাম্প্রতিক সময়ে সন্দীপ ঘোষকে ঘিরে একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ ও তদন্তের আবহে আদালতের এই নির্দেশ নতুন মাত্রা যোগ করেছে। আগামী বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের