নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রশাসনিক কাজে আরও গতি ও জবাবদিহি নিশ্চিত করতে নতুন নির্দেশ জারি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার বিধানসভায় তিনি ঘোষণা করেন, বিধায়কদের উত্থাপিত এলাকার সমস্যা বা উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের সর্বোচ্চ সাত দিনের মধ্যে লিখিত জবাব দিতে হবে। শুধু উত্তর দিলেই চলবে না, কাজের অগ্রগতির নিয়মিত রিপোর্টও দিতে হবে মুখ্যমন্ত্রীর দফতর এবং সংশ্লিষ্ট বিধায়কদের।
বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, কোনও বিধায়ক যদি তার এলাকার সমস্যা বা জনস্বার্থের কোনও বিষয় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন, তবে সাত দিনের মধ্যে সেই বিষয়ে বিস্তারিত উত্তর দেওয়া বাধ্যতামূলক। কোন কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, কোন কাজ এখনও বাকি, কেন তা সম্পূর্ণ হয়নি এবং শেষ করতে আনুমানিক কত সময় লাগবে সব তথ্যই লিখিতভাবে সংশ্লিষ্ট বিধায়ককে জানাতে হবে। তিনি আরও জানান, প্রতিটি জবাবের একটি প্রতিলিপি মুখ্যমন্ত্রীর দফতরেও পাঠাতে হবে, যাতে প্রশাসনিক স্তরে তার পর্যবেক্ষণ করা যায়।
শুধু তাই নয়, প্রতি তিন মাস অন্তর সংশ্লিষ্ট প্রকল্প বা সমস্যার অগ্রগতির রিপোর্ট বিধায়কদের জানানোও বাধ্যতামূলক করা হয়েছে। সরকারের লক্ষ্য, জনসাধারণের সমস্যা সমাধানে প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহি এবং কাজের গতি আরও বৃদ্ধি করা। মুখ্যমন্ত্রীর এই নতুন নির্দেশ প্রশাসনের কাজকে আরও সময়নিষ্ঠ ও দায়িত্বশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের