নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলা ভাষার মর্যাদা ও প্রশাসনিক ব্যবহার আরও বিস্তৃত করতে বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। আগামী ১ সেপ্টেম্বর থেকে রাজ্যের সমস্ত সরকারি দফতরে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা হবে। সোমবার বিধানসভায় এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে কেন্দ্রের সঙ্গে সরকারি যোগাযোগে ইংরেজির পরিবর্তে হিন্দি ব্যবহারের সিদ্ধান্তও জানানো হয়েছে।
বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলা ভাষার ঐতিহ্য, গুরুত্ব এবং প্রশাসনিক ক্ষেত্রে তার আরও বিস্তারের প্রয়োজনীয়তা তুলে ধরে একটি চিঠি পাঠিয়েছিলেন। সেই চিঠি বিধানসভায় পাঠ করে শোনানোর পর মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের সরকারি কাজে বাংলা ভাষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার লক্ষ্যে ১ সেপ্টেম্বর থেকে নতুন নীতি কার্যকর হবে। সরকারি দফতরের চিঠিপত্র, বিজ্ঞপ্তি, নথিপত্র থেকে শুরু করে থানার প্রশাসনিক কাজেও বাংলা ভাষা বাধ্যতামূলক করা হবে।
এই পরিবর্তনের জন্য প্রয়োজনীয় অনুবাদ, সফটওয়্যার এবং প্রশাসনিক প্রস্তুতি সম্পূর্ণ করতে আগামী দেড় মাস সময় নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়া কেন্দ্র-রাজ্য যোগাযোগের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন তিনি। অমিত শাহের পরামর্শ অনুযায়ী, ভবিষ্যতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সরকারি চিঠিপত্র ইংরেজির বদলে হিন্দিতে পাঠানো হবে। প্রয়োজনে কেন্দ্রের রাজভাষা বিভাগের প্রযুক্তিগত সহায়তা ও সফটওয়্যারও ব্যবহার করা হবে, যাতে ভাষাগত পরিবর্তন বাস্তবায়নে কোনও সমস্যা না হয়।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের