নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠক থেকেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে চমক দিয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। তবে সেখানেই থেমে থাকেনি নতুন প্রশাসন। মুখ্যমন্ত্রী নিজেই জানিয়ে দিলেন, আগামী সোমবারের দ্বিতীয় ক্যাবিনেট বৈঠক হতে চলেছে। সেখানেই ডিএ, সপ্তম পে কমিশন, নারী নির্যাতনের মতন গুরুত্বপূর্ণ ইস্যুতে বড় সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দিয়েছেন শুভেন্দু অধিকারী।
সোমবার নবান্নে বিজেপি সরকারের প্রথম মন্ত্রীসভার বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও পাঁচ মন্ত্রী, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, ক্ষুদিরাম টুডু, অশোক কীর্তনিয়া এবং নিশীথ প্রামাণিক। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণে সরকার বদ্ধপরিকর। প্রথম বৈঠকেই আয়ুষ্মান ভারত-সহ ৬ টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, সরকার গঠনের পর হাতে খুব কম সময় থাকায় সব বিষয় প্রথম বৈঠকে তোলা সম্ভব হয়নি। যেসব ফাইল প্রস্তুত ছিল, সেগুলিতেই আপাতত অনুমোদন দেওয়া হয়েছে। আগামী সোমবারের দ্বিতীয় বৈঠকে আরও বড় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
বিশেষ করে রাজ্য সরকারি কর্মীদের বহুদিনের দাবি, কেন্দ্রীয় হারে ডিএ এবং সপ্তম পে কমিশন নিয়ে এবার আশার আলো দেখছে সরকারি মহল। দীর্ঘদিন ধরে এই ইস্যু আদালত পর্যন্ত গড়িয়েছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই কর্মীদের একাংশ আশাবাদী ছিলেন যে তাদের দাবি পূরণ হতে পারে। মুখ্যমন্ত্রীর বক্তব্যে সেই জল্পনা আরও জোরালো হয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের