নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের সরকারি পেনশনভোগীদের জন্য এল বড় স্বস্তির খবর। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ডিয়ারনেস রিলিফ বাবদ বকেয়া অর্থের একটি অংশ মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করতে বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। মঙ্গলবার প্রকাশিত এই নির্দেশিকায় কারা এই সুবিধা পাবেন এবং কীভাবে বকেয়া অর্থ প্রদান করা হবে, তার বিস্তারিত জানানো হয়েছে।
রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী, ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত ডিয়ারনেস রিলিফের বকেয়া অর্থের ৫০ শতাংশ সরকারি পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীদের দেওয়া হবে। কয়েকদিন আগেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছিল। এবার সেই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নির্দেশিকায় জানানো হয়েছে, প্রথম পর্যায়ে কলকাতা পুরসভা এলাকার রাজ্য সরকারি পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীরাই এই বকেয়া অর্থ পাবেন।
অর্থ দফতরের ব্যাখ্যা, বহু পুরনো পেনশনের তথ্য এখনও ব্যাঙ্কের কাছে সম্পূর্ণভাবে উপলব্ধ না থাকায় সবার হিসাব একসঙ্গে চূড়ান্ত করা সম্ভব হচ্ছে না। তাই আপাতত অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের তথ্য এবং নির্ধারিত ডিআর হারের ভিত্তিতে প্রত্যেকের প্রাপ্য বকেয়ার পরিমাণ নির্ধারণ করা হবে। সেই হিসাব অনুযায়ী সংশ্লিষ্ট পেনশনভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ জমা করা হবে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের