নিজস্ব প্রতিনিধি , হুগলী - আর্থিক সীমাবদ্ধতা যতই থাকুক, তা হয়তো মহৎ ইচ্ছের তুলনায় বেশি নয়। অভাবকে সঙ্গী করেও স্বপ্ন থেমে থাকেনি। সরকারি টাকার ওপর নির্ভর না করে নিজেদের জোরেই ইতিহাস গড়ল হুগলীর পান্ডুয়ার পাঁচ পাড়া প্রাথমিক বিদ্যালয়। খুদেদের স্কুলে তৈরি হল অত্যাধুনিক স্মার্ট ক্লাসরুম। নজিরবিহীন এই উদ্যোগে মুগ্ধ সবাই।

সূত্রের খবর, বুধবার রঙিন ফিতের টানেই খুলে গেল সেই দরজা, শুরু হল নতুন যুগের শিক্ষা। উদ্বোধন করলেন ইটাচুনা চক্রের স্কুল পরিদর্শক সন্তু ফৌজদার ।বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত গুপ্ত আবেগভরা কণ্ঠে জানালেন, “এটা আমাদের বহুদিনের স্বপ্ন। রাজস্থানের একটি স্বেচ্ছাসেবী সংস্থা পাশে না দাঁড়ালে হয়তো এই স্বপ্ন বাস্তবের রূপ পেত না।” সংস্থাটি বিদ্যালয়কে দিয়েছে একটি বড় স্মার্ট টেলিভিশন, সঙ্গে বিশুদ্ধ পানীয় জলের জন্য একটি ওয়াটার পিউরিফায়ার। ফলে যেমন পড়ুয়ারা প্রযুক্তিনির্ভর শিক্ষার স্বাদ পাবে, তেমনই স্বাস্থ্যকর পরিবেশও নিশ্চিত হবে।

উদ্বোধনের দিন আনন্দে মাতল গোটা স্কুল চত্বর। ছোট ছোট কচিকাচারা মঞ্চে নাচ গান আবৃতির মাধ্যমে পরিবেশন করল সাংস্কৃতিক অনুষ্ঠান। অভিভাবকদের চোখেমুখে গর্বের ঝিলিক। শিক্ষক শিক্ষিকাদের মনে তৃপ্তির হাসি।

ইচ্ছাশক্তি থাকলে যে সরকারি সাহায্যের অপেক্ষায় বসে থাকতে হয় না, নিজের চেষ্টাতেই বিদ্যালয়কে আধুনিক ও ছাত্রবান্ধব করে তোলা যায়, সেই দৃষ্টান্তই স্থাপন করল পান্ডুয়ার পাঁচ পাড়া প্রাথমিক বিদ্যালয়।

উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের