নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে ধীরে ধীরে বিদায় নিচ্ছে বর্ষা। তবে তার আগে দক্ষিণবঙ্গজুড়ে দেখা দিতে পারে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি। বুধবার শহরের একাধিক জায়গায় বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করেছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী , বুধবার সকাল ও রাতের আবহাওয়া পরিষ্কার থাকলেও দুপুরের পর থেকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। বিদায়ী মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টি চলবে আগামী ১১ অক্টোবর পর্যন্ত। স্থানবিশেষে হতে পারে ভারী বর্ষণ ও বজ্রপাত। নাগরিকদের জন্য আগে থেকেই বজ্রপাতের জন্য সতর্কতা জারি করা হয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গেও আগামী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশ থাকবে এবং কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। পাশাপাশি ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও।
তবে হাওয়া অফিসের পক্ষ থেকে এও জানানো হয়েছে, ১০ অক্টোবর নাগাদ উত্তরবঙ্গ থেকে বিদায় নেবে বর্ষা, আর দক্ষিণবঙ্গ থেকে তা বিদায় নেবে ১২ থেকে ১৫ অক্টোবরের মধ্যে। আর এই বিদায়ী মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে বৃষ্টিপাতের এই ধারা কিছুটা অস্বাভাবিক থাকবে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের