নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ২০১৬-র নিয়োগ দুর্নীতির আবহে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে স্বচ্ছ নিয়োগ নিশ্চিত করতে বড় নির্দেশ দিল হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ৮ ডিসেম্বরের মধ্যেই যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে এসএসসি-কে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায় বজায় রাখতেই এই নির্দেশ।
২০১৬ সালের শিক্ষক নিয়োগ প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর কাদের নিয়োগ দেওয়া হয়েছিল, সেই তথ্য বিস্তারিতভাবে প্রকাশ করতে আগেই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। বুধবার সেই নির্দেশে পুনরায় জোর দিয়ে আদালত জানায়, যোগ্য প্রার্থীদের নাম প্রকাশ না করলে নিয়োগ প্রক্রিয়া আরও বিতর্কিত হয়ে উঠবে। রাজ্যে এসএসসি নিয়োগে দুর্নীতির অভিযোগে ২৬ হাজার চাকরি বাতিল হয়েছিল। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে পুনরায় পরীক্ষা নেওয়া হয় এবং একাদশ-দ্বাদশ ও নবম-দশমের ফলও প্রকাশ হয়েছে।
বর্তমানে স্কুলে গ্রুপ সি পদে ২৯৮৯টি এবং গ্রুপ ডি-তে ৫৪৮৮টি শূন্যপদ রয়েছে। আগেই আদালত স্পষ্ট করে জানিয়েছিল , অযোগ্যরা কোনওভাবেই পরীক্ষায় বসার সুযোগ পাবেন না। আদালতের নির্দেশে অযোগ্যদের তালিকাও প্রকাশ করা হয়েছিল। এবার, একই স্বচ্ছতার ধারাবাহিকতায় যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের মতে, ২০১৬ সালের যোগ্য প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হবে, যাতে ন্যায়বিচার থেকে তারা বঞ্চিত না হন।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের