নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রাথমিকে ৩২ হাজার শিক্ষকের চাকরি বহালের মধ্য দিয়ে এক বড় জট কাটল। সিঙ্গল বেঞ্চের চাকরি-বাতিলের রায় খারিজ করে নতুন আশার আলো দেখাল হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। এবার শিক্ষা দফতরের সামনে নতুন চ্যালেঞ্জ SSC-র যোগ্য চাকরিহারাদের পুনর্বহাল। স্বচ্ছতা ও ন্যায় বজায় রেখে দ্রুত তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার বার্তা দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
বুধবার কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ প্রাথমিকের ৩২ হাজার শিক্ষকের চাকরি বহাল রাখার নির্দেশ দিয়েছে। এই রায়কে স্বাগত জানিয়ে সাংবাদিক বৈঠকে উপস্থিত হন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। সেখানে ব্রাত্য স্পষ্ট বলেন, 'এবার শিক্ষা দফতরের প্রধান লক্ষ্য SSC-র যোগ্য চাকরিহারাদের পুনর্নিয়োগ নিশ্চিত করা।'
শিক্ষামন্ত্রী বলেন, ' গত পাঁচ বছর ধরে নিয়োগ জট, মামলা, আদালতের নির্দেশ ও বিরোধীদের আক্রমণ এসবের মধ্যেই দফতর কাজ করছে। প্রাথমিকের সমস্যার সমাধান হয়েছে, এবার যদি SSC-র যোগ্য চাকরিহারাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া যায়, তাহলে আমাদের বৃত্ত সম্পূর্ণ হবে।' ব্রাত্য আরও বলেন, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া পূর্ববর্তী রায় পক্ষপাতদুষ্ট ছিল কিনা, তা মানুষই বিচার করবে।
পর্ষদের সভাপতি গৌতম দেব বলেন, ' ২০২৩ সালে ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিলের পর থেকে মাননীয় শিক্ষামন্ত্রী পর্ষদের পাশে থেকে গেছে। প্রতি পদে নির্দেশ, উপদেশ দিয়েছেন। তিনি পাশে না থাকলে আজকের এই জয়টা কখনই সম্ভব হতো না। সর্বোপরি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে কোনকিছু সম্ভব না। তাই আজকের এই রায় আমি ওনাকে উৎসর্গ করতে চাই।'
প্রাথমিকের রায়ের পরেও মামলাকারীদের একাংশ প্রাথমিকের রায়কে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়ার কথা ভাবলেও তা নিয়ে আপত্তি নেই সরকারের। ব্রাত্যের বক্তব্য, 'আদালতে যাওয়ার অধিকার সকলের আছে। সংকীর্ণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে সব বিচার করা উচিত নয়। কারণ, যারা চাকরি পেয়েছেন, তারাও বাংলারই ছেলে।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের