নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিজেপির যুব মোর্চার বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়াল গিরিশ পার্ক এলাকায়। মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে বিজেপি কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে মিছিল ও বিক্ষোভে নামে বিজেপি যুব মোর্চা। বিক্ষোভ চলাকালীন গিরিশ পার্ক থানার সামনে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
সোমবার কলকাতায় বিজেপির ডাকে কর্মী-সমর্থকদের নিয়ে একটি প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলটি শুরু হয় স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে থেকে। সেখান থেকে বিবেকানন্দ রোড ধরে মিছিল এগিয়ে যায় গিরিশ পার্ক থানার দিকে। মিছিলে অংশ নেওয়া কর্মী-সমর্থকদের হাতে দলীয় পতাকা এবং বিভিন্ন দাবিদাওয়া লেখা প্ল্যাকার্ড দেখা যায়।
বিক্ষোভকারীদের অভিযোগ, শশী পাঁজার বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে তাদের কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। সেই ঘটনায় তৃণমূল কংগ্রেসের লোকেরাও জড়িত ছিল তাদের গ্রেফতার করা হয়নি বলেই অভিযোগ বিজেপির। সেই গ্রেফতারের প্রতিবাদেই এই বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে বলে দাবি বিজেপির।
থানার সামনে মিছিল পৌঁছনোর পরেই উত্তেজনা বাড়ে। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এর জেরে এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্য ছড়ায়। বিধানসভা ভোটের আবহে এই বিক্ষোভকে ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল কলকাতায়।
এই বিষয়ে স্কুলে স্কুলে প্রচারের নির্দেশ রেল কতৃপক্ষের
শনিবার দুদিনের জন্য বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা