নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - বাপের বাড়ি থেকে দিব্যি বেরিয়েছিলেন স্বামীর ঘরে যাওয়ার উদ্দেশ্যে। তবে মাঝরাস্তায় হঠাৎই দুঃসংবাদ। রাত পেরিয়ে গেলেও বাড়ি ফেরেননি শিউলি দাস নামের ওই মহিলা। স্বামীর ঘরে যোগাযোগ করেও খোঁজ পাননি বাবা-মা। ঘটনায় ভীষণই উদ্বিগ্ন স্বামী সহ তার গোটা পরিবার। বিজ্ঞাপনে ছেয়ে গেছে চারিদিক।
সূত্রের খবর , বাপের বাড়ি থেকে জোড়পাকরি থেকে নবদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে ৪ বছরের মেয়েকে নিয়ে রওনা দেন সুনিতা দাস ওরফে শিউলি। মায়ের সঙ্গে মাঝরাস্তায় অবধি কিছুটা কথা হয় তার। বাড়ি পৌঁছানোর সময় আন্দাজ করে স্বামীর কাছে ফোন করেন শিউলির বাবা। মেয়ে ঘরে পৌঁছেছে কিনা জানতে চাইলে স্বামী অবাক হয়ে যান। এরপরই নাওয়া খাওয়া বন্ধ হয়েছে দুই পরিবারের।
মালদহে থাকাকালীন মায়ের সঙ্গে কিছুক্ষণ ফোনে কথা হয়। এরপর থেকেই মেয়ের ফোন বন্ধ পান বাব মা। সময় পেরিয়ে যাওয়ার পরও বাড়ি না ফেরায় সোজা ময়নাগুড়ি থানায় নিখোঁজ সংক্রান্ত ডায়েরি লেখান স্বামী। পুলিশের কাছে গিয়ে বউয়ের বিবরণ দিয়েছেন তিনি। উচ্চতা ৫ ফুটের কাছাকাছি। গায়ের রং যথেষ্ট ফর্সা। পরনে সেদিন ছিল চুড়িদার। এরপর বিজ্ঞাপনের জন্য একটি ফোন নম্বরও দিয়ে আসেন থানায়। নম্বরটি ৭০৬৩৫৯২৭৫৮। কেউ খোঁজ পেলে এই নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন স্বামী। পুলিশের কাছে বিনীত অনুরোধ করে স্ত্রী সহ মেয়েকে খুঁজে দেওয়ার কথা জানান তিনি।
সুনিতার মা বলেন , "রাতের দিকে দুইবার ফোনে কথা হয়েছিল। একবার ডালখোলায়। আর একবার মালদহে। তারপর থেকে যতবার খোঁজ নেওয়ার জন্য ফোন করি ততবার ফোন সুইচ অফ। কোনোভাবেই মেয়েক যোগাযোগ করে পাওয়া যাচ্ছেনা। শেষমেষ থানায় ডায়েরি করতে হয়েছে। জানিনা কি হবে। ওর সঙ্গে একটা ফুটফুটে ৪ বছরের সন্তানও রয়েছে। আমি পুলিশের কাছে অনুরোধ করছি তারা যেন আমার মেয়ে নাতনিকে খুঁজে দেয়। আর আমি কিছু চাইনা।"
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের