নিজস্ব প্রতিনিধি, উওর ২৪ পরগণা - নৈহাটির প্রাক্তন বিধায়ক সনৎ দেকে একাধিক ইস্যুতে তীব্র আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী তথা নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং। বড়মা মন্দিরকে কেন্দ্র করে কোনও ধরনের ব্যক্তিস্বার্থ বা ব্যবসা বরদাস্ত করা হবে না বলেও প্রকাশ্যে হুঁশিয়ারি দেন তিনি। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
সূত্রের খবর , শুক্রবার এলাকার একটি রক্তদান কর্মসূচিতে যোগ দিয়েছিলেন অর্জুন সিং। সেখানেই প্রকাশ্য সভা থেকে একাধিক বিস্ফোরক দাবি করেন তিনি। তার অভিযোগ, দীর্ঘ সময় ধরে ওই অঞ্চলে সাধারণ বাসিন্দা, ব্যবসায়ী মহল ও রাস্তার ধারে জীবিকা নির্বাহকারী ক্ষুদ্র বিক্রেতাদের উপর চাপ সৃষ্টি করেছে তৃণমূল। ঘাসফুল শিবিরের একাংশকে নিশানা করে মন্ত্রীর দাবি, গোটা এলাকাকে নিজেদের নিয়ন্ত্রণাধীন বলয় হিসেবে চালানো হয়েছে। পুর প্রশাসনকে সামনে রেখে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি সংঘটিত হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি।
নৈহাটির প্রাক্তন বিধায়ক সনৎ দের বিরুদ্ধে সরাসরি সুর চড়িয়ে অর্জুন সিং দাবি করেন, কেন্দ্রের পাঠানো ত্রাণসামগ্রী, পানীয় জল প্রকল্পের বিভিন্ন উপকরণ স্থানীয় স্টেডিয়ামের একটি কক্ষে জমা করে রাখা হয়েছে। সেগুলি বিক্রির প্রস্তুতিও চলছে বলে তার দাবি। দ্রুত বিষয়টি তল্লাশির পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে অবিলম্বে FIR দায়েরের আর্জি জানান তিনি। একই সঙ্গে প্রশ্ন তোলেন, এত অভিযোগ সামনে আসার পরেও কেন অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি।
এছাড়াও নৈহাটির ঐতিহ্যবাহী বড়মা মন্দির নিয়ে মুখ খোলেন নোয়াপাড়ার বিধায়ক। তার বক্তব্য, এই ধর্মীয় প্রতিষ্ঠানের সুনাম এখন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক স্তরেও পরিচিতি পেয়েছে। সেই কারণে এই আস্থার কেন্দ্রকে ব্যবহার করে কোনও ধরনের স্বার্থসিদ্ধির চেষ্টা গ্রহণযোগ্য নয়। মন্ত্রীর দাবি, প্রথম থেকে যারা এই পীঠস্থানের সঙ্গে জড়িত ছিলেন, ভবিষ্যতেও তারাই পরিচালনার দায়িত্বে থাকবেন ও দেবীর মর্যাদা অক্ষুণ্ণ রাখা হবে।
অর্জুন সিং বলেন, "নৈহাটিতে যারা লুটপাট করেছে, বণিকদের উপর অত্যাচার করেছে, নিরীহ নাগরিকদের অপমান করেছে, তাদের অনেকেই এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অথচ তাদের বিরুদ্ধে FIR পর্যন্ত হয়নি। যারা অন্যায় করেছে, তাদের অপরাধীর মতোই ব্যবহার করতে হবে। নৈহাটির মানুষকে বলছি, সামনে এসে অভিযোগ করুন। আর বড়মা মন্দির নিয়ে দয়া করে কেউ ব্যবসা করবেন না। মন্দিরে পুজো হবে, মানুষের বিশ্বাস বজায় থাকবে, এটাই আমাদের দায়িত্ব।"
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের