নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পুর-নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার ইডির নজরে কামারহাটির বিধায়ক মদন মিত্র। পরিবারের একাধিক সদস্যকে জিজ্ঞাসাবাদের পর বুধবার তলব করা হয়েছে তাকেও। ইডির সমন ঘিরে সকাল থেকেই রাজনৈতিক মহলে জল্পনা চলছিল। পুর-নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে মদন মিত্রের হাজিরা নতুন মাত্রা যোগ করল।
পুর-নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ইতিমধ্যেই মদন মিত্রের স্ত্রী ও পুত্রদের জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই তদন্তের ধারাবাহিকতায় বুধবার ইডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয় কামারহাটির বিধায়ককে। সকাল থেকেই জল্পনা ছিল, তিনি আদৌ ইডি দফতরে যাবেন কিনা। বেলা ১১টা নাগাদ কলকাতার বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মদন মিত্র। তিনি জানান, প্রথমে কামারহাটির বাড়িতে যাবেন, তারপর দক্ষিণেশ্বর হয়ে ইডি দফতরে উপস্থিত হবেন।
এদিনের মদন মিত্র ছিলেন অনেকটাই ব্যতিক্রমী। সাধারণত চোখে সানগ্লাস ও হাসিমুখে দেখা গেলেও, এদিন তাকে দেখা যায় সানগ্লাস ছাড়া এবং বেশ সংযত ভঙ্গিতে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'আমি সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। ইডি যে নথি চেয়েছে, সবই নিয়ে যাচ্ছি।' তবে তদন্তে পূর্ণ সহযোগিতা করবেন বলেই জানিয়েছেন বিধায়ক।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের