নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী। ঘটনায় ইতিমধ্যেই এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এলাকাবাসীরা জয়পুর থানায় খবর দিয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ এই অস্বাভাবিক মৃত্যুর তদন্তও শুরু করেছে।
স্থানীয় সূত্রের খবর , বাঁকুড়ার আশুরালি গ্রামের বাসিন্দা ছিল অলোক মন্ডল আর তার স্ত্রী মুক্তা মন্ডল। এমনিতে দুজনের মধ্যে সম্পর্ক ভালো ছিল। তবে অলোক মণ্ডল মানসিক ভাবে অসুস্থ ছিলেন। বেশ কিছু বছর ধরে তার চিকিৎসাও চলছিল। শুক্রবার রাতে পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে ধারালো বঁটি দিয়ে খুন করার পর অনুশোচনায় তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। শনিবার সকালে দীর্ঘক্ষণ তাদের না দেখতে পাওয়ায় প্রতিবেশীরা দরজা ভেঙে ভেতরে ঢুকে তাদের মৃত দেহ দেখতে পায়।
পরিবারের এক সদস্য বিকাশ মণ্ডল জানিয়েছেন, "এমনিতে তারা দুজনেই ভালো মানুষ ছিল। তবে যেহেতু অলোক মন্ডলের মাথাটা একটু খারাপ ছিল তাই কাজ করতে চাইতো না। হয়তো স্ত্রী কাজ করত বলায় মাথা গরম হয়ে যায় আর তারপরই খুন করে। পরে অনুশোচনায় নিজেও আত্মহত্যা করে। আমরা আজ সকালে এসে দেখতে পাই। জয়নগর থানার পুলিশ ইতিমধ্যে বডি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।"
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের