নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আবারও পিছিয়ে গেল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। নির্বাচন কমিশনের তরফে জারি করা নতুন নির্দেশিকা অনুযায়ী, আগামী ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই সময়সীমা বাড়ানো হয়েছে।
SIR নিয়ে চলা দীর্ঘ টালবাহানার মধ্যে ফের সিদ্বান্ত বদল নির্বাচন কমিশনের। আগে ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা থাকলেও তা পিছিয়ে ১৪ ফেব্রুয়ারি করা হয়। কিন্তু SIR সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট স্ক্রুটিনির জন্য আরও ৭ দিন অতিরিক্ত সময় দেওয়ার নির্দেশ দেওয়ায় ফের পিছোতে বাধ্য হয় নির্বাচন কমিশন। সেই নির্দেশ অনুযায়ী এবার ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন মঙ্গলবার একটি নোটিফিকেশন জারি করে জানিয়েছে, ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত আপত্তি ও শুনানির প্রক্রিয়া চলবে। এরপর অতিরিক্ত সময় নিয়ে নথি যাচাই সম্পূর্ণ করে ভোটার তালিকা চূড়ান্ত করা হবে। কমিশনের জারি করা নির্দেশিকা অনুযায়ী, নথি যাচাই ও নিষ্পত্তির কাজ চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। পোলিং স্টেশনের র্যাশনালাইজেশন সম্পন্ন করতে হবে ২৫ ফেব্রুয়ারির মধ্যে। ভোটার তালিকার স্বাস্থ্যগত মান যাচাইয়ের সময়সীমা রাখা হয়েছে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। সবশেষে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৮ ফেব্রুয়ারি।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের