নিজস্ব প্রতিনিধি , মুম্বই - আগামী ১৯ শে মার্চ নিয়ে চিন্তিত ছিল দর্শক মহল থেকে শুরু করে বি টাউনের অনেকেই। কারণ , যশের টক্সিক ও রণবীরের ধুরন্ধর ২ একই দিনে মুক্তির কথা ছিল। দুটো ছবিই হয়তো প্রথম দিন দেখতেন এমন মানুষের সংখ্যা কম নয়। আবার অনেকে হয়তো পরপর দু'দিন দেখতেন। কোনটা আগে কোনটা পরে সেটাই বিষয় ছিল এতদিন। ফার্স্ট শো কালেকশন সহ প্রথম দিনের বুকিং নিয়ে লড়াইয়ের কথা ছিল আবশ্যক।তবে সেসব লড়াই অতীত। যশ বনাম রনবীর নয় ধুরন্ধর বনাম টক্সিক লড়াই হচ্ছে না। সোশ্যাল মিডিয়ায় বড় ঘোষণা করলেন কেজিএফ খ্যাত অভিনেতা।
যশ জানিয়ে দিলেন , টক্সিক মুক্তির তারিখ পিছিয়ে গেল। প্রায় আড়াই মাস পিছিয়ে গেল ছবি মুক্তির দিন। খোদ তারকা অভিনেতাই সোশাল মিডিয়ায় জানিয়েছেন ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন আপস’ মুক্তি পাবে আগামী ৪ ঠা জুন। কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই মুক্তি পাচ্ছে এই ছবি। তবে সেই সময় আর কোনো মেগা বাজেট ছবি মুক্তি পাচ্ছে কিনা এখনও জানা যায়নি।
সোশ্যাল মিডিয়ায় যশ লিখেছেন, ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন আপস এমন একটি ছবি যা তৈরিই করা হয়েছে বৈশ্বিক দর্শকদের কথা মাথায় রেখে। কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত ছবিটি দেশে ও বিদেশ , দুই জায়গারই দর্শকদের সঙ্গে সংযোগ রক্ষা করতেই বানানো হয়েছে। ১৯ মার্চেই ছবিটি আপনাদের কাছে নিয়ে আসতে আমরা উত্তেজিত ছিলাম। যদিও বর্তমান অনিশ্চয়তা, বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে এমন একটা পরিস্থিতির উদ্ভব হয়েছে যা আমাদের দূরবর্তী দর্শকদের কাছে পৌঁছনোর লক্ষ্যে প্রভাব ফেলেছে। আর সেই কারণেই আমাদের অংশীদার ও আমাদের দর্শকদের কাথা মাথায় রেখে আমরা কঠিন কিন্তু চিন্তাপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছি। ছবির মুক্তির তারিখটি পুনর্বিবেচনা করা হয়েছে।"
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুরু হওয়া এক সম্পর্ক অবশেষে পরিণতি পেল বিয়ের মাধ্যমে
অনিরুদ্ধাচার্যর দাবি, বর্তমানে কমেডির আড়ালে এমন অনেক বক্তব্য সামনে আসছে, যা সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে না
বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী 'নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে' স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
‘কথা’ শেষ হওয়ার পর থেকে ছোট পর্দায় আর দেখা যায়নি অভিনেত্রী সুস্মিতাকে।
ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা রয়্যাল অ্যাসকট ২০২৬-এ উপস্থিত হয়ে হলিউড তারকা হেনরি ক্যাভিলের সঙ্গে একই ফ্রেমে ধরা দেন সারা।
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘আনন্দীর' সফর অবশেষে শেষ হলো।
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
বিতর্কের আবহে এবার প্রণীত মোরের পাশে দাঁড়ালেন ‘বিগ বস ১৯’-এর প্রতিযোগী তানিয়া মিত্তল
পাঞ্জাবি গায়ক গুরু রানধাওয়ার মালিকানাধীন জিমে গুলি চালানোর ঘটনায় বড় সাফল্য পেল দিল্লি পুলিশ।
এই কমিটিতে জায়গা পেয়েছেন দেব ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়
অভিনেতা তথা বিধায়ক 'রুদ্রনীল ঘোষের' নেতৃত্বে ১৭ জুন এই সংগঠনের আনুষ্ঠানিক সূচনা হয়।
২০০৭ সালের একটি বহুচর্চিত ছবি, যেখানে বলিউড অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গিয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।
সম্প্রতি ইশান খাট্টর অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ‘আস্ক মি অ্যানিথিং’ সেশনে অংশ নিয়ে নানা ব্যক্তিগত ও পেশাগত প্রশ্নের খোলামেলা উত্তর দিলেন।
টেলিভিশনের জনপ্রিয় মুখ নবনীতা দাসকে নিয়ে ফের শুরু হয়েছে জোর চর্চা
পল্লবী চট্টোপাধ্যা এক জনপ্রিয় পডকাস্টে উপস্থিত হয়ে সেই অতীতেরই এক বেদনাদায়ক অধ্যায়ের কথা তুলে ধরলেন অভিনেত্রী, যা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন উপস্থিত সকলেই
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা