নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিনই ভোটার তালিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। ‘বিচারাধীন’ নামে আলাদা শ্রেণি তৈরি করে বিপুল সংখ্যক মানুষকে অনিশ্চয়তায় ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। প্রয়োজনে এই ইস্যুতে আইনি লড়াইয়ের পথেও হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
রবিবার নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে। আর এই ঘোষণার পরেই রাজনৈতিক তরজা তুঙ্গে। দিনক্ষণ ঘোষণার পর সংবাদিক বৈঠক করেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন, ' বিচারাধীন নামে একটি আলাদা শ্রেণি তৈরি করে বিপুল সংখ্যক মানুষকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়ার কোনো আইনি ভিত্তি নেই। সমস্ত প্রকৃত ভোটারের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।' তার কথায়, 'হয় কেউ ভোটার হবে, নয়তো হবে না এর মাঝামাঝি কোনও অনিশ্চয়তার জায়গা তৈরি করা যায় না।'
কমিশনকে তোপ দেগে বাম নেতা বলেন, ' সবার জন্য যারা একটা সুস্থ ভোটার লিস্ট তৈরি করতে পারে না, তারে কীভাবে সুষ্ঠুভাবে, অবাধ এবং নিরেপক্ষভাবে ভোট সংগঠিত করবে? একেবারে সংখ্যাতত্ত্ব ধরে ভোটের ফলাফলকে পূর্ব নির্ধারিত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
কমিশনের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে মহম্মদ সেলিম বলেন, ' আমরা এর শেষ দেখে ছাড়ব। আন্দোলন আমাদের চলছে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। কোনো বিভাজনের রাজনীতি এখানে হবে না। আমরা আমাদের আইনজীবী সংগঠনগুলির সঙ্গে কথা বলেছি।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের