নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের আবহে রাজ্য রাজনীতিতে বাড়ল উত্তাপ। প্রায় ৮ হাজার ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ ঘিরে বিক্ষোভে সামিল হল তৃণমূলপন্থী BLO সংগঠন। সেই বিক্ষোভের মধ্যেই উপস্থিত শুভেন্দু অধিকারীকে ঘিরে ওঠে ‘চোর চোর’ স্লোগান। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়।
SIR শেষ পর্যায়ে ফের উত্তপ্ত সিইও দফতর। মুর্শিদাবাদের সুতিতে প্রায় ৮ হাজার ভোটারের নাম নথি থাকা সত্ত্বেও ফেরত পাঠানো হয়েছে। আর এই অভিযোগকে সামনে রেখেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভে নামেন তৃণমূলপন্থী BLO রা। তাদের দাবি, যথাযথ নথি জমা দেওয়ার পরও ভোটার তালিকা থেকে নাম বাদ বা রোল ব্যাক করা হয়েছে। অযথা সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে বারবার।
এই আবহে সিইও দফতরে পৌঁছান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। বিক্ষোভকারীদের একাংশ শুভেন্দু অধিকারীকে ঘিরে 'চোর চোর' স্লোগান দিতে থাকে। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে জুতোও দেখানো হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় সিইও দফতরের সামনে।
পাল্টা BLO দের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দেন, 'সব ছবি তোলা থাকছে, মে মাসের পর দেখা হবে।' একদিকে ভোটার তালিকা সংশোধন নিয়ে প্রশ্ন, অন্যদিকে প্রকাশ্য বিক্ষোভে বিরোধী দলনেতাকে ঘিরে স্লোগান সব মিলিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে।
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের