নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক খুনের ঘটনায় তদন্তে বড় সাফল্য। এবার সিবিআইয়ের জালে ধরা পড়ল আরও এক অভিযুক্ত। উত্তরপ্রদেশের বালিয়া থেকে গ্রেফতার করা হয় রাজকুমার সিংকে। কড়া নিরাপত্তায় ধৃতকে মঙ্গলবার বারাসাত আদালতে পেশ করা হয়।
মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ অভিযুক্ত রাজকুমার সিংকে বারাসাত আদালতে নিয়ে আসে তদন্তকারী সংস্থা। এর আগে এই মামলায় গ্রেফতার হয়েছিলেন মায়ঙ্ক মিশ্র, রাজ সিং এবং ভিকি মৌর্য। তাদের জিজ্ঞাসাবাদ করেই রাজকুমারের খোঁজ মেলে বলে সূত্রের খবর। এরপর উত্তরপ্রদেশের বালিয়া থেকে তাকে গ্রেফতার করে সিবিআই।
তদন্তকারীরা জানিয়েছেন, ধৃতকে প্রথমে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হয়। এরপর আদালতে হাজির করিয়ে হেফাজতের আবেদন জানানো হতে পারে। কারণ, এই ঘটনায় কারা কারা জড়িত এবং কীভাবে গোটা পরিকল্পনা বাস্তবায়িত হয়েছিল, তা জানতে ধৃতকে বিস্তারিত জেরা করতে চাইছেন তদন্তকারীরা। তদন্তে উঠে এসেছে এই খুনের ঘটনায় অন্তত ছয় থেকে সাতজনের যোগ থাকতে পারে। ফলে এখনও আরও কয়েকজন অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
রাজকুমার সিংয়ের ভূমিকা ঠিক কী ছিল, তিনি পরিকল্পনায় নাকি সরাসরি ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন এখন সেই দিকেই নজর সিবিআইয়ের। এই খুনের ঘটনায় শুরু থেকেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সহকারীর খুনের তদন্তে দ্রুত একের পর এক গ্রেফতারি তদন্তকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের