নিজস্ব প্রতিনিধি , নদীয়া - রাজ্যে রাজনৈতিক পালাবদলের নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল কল্যাণী। মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা ৩ জেলার এক প্রশাসনিক বৈঠকে সশরীরে যোগ দিলেন বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শুধু তাই নয়, তার সঙ্গে একই মঞ্চে দেখা গেল ঘাসফুল শিবিরের আরও ৩ হেভিওয়েট বিধায়ককে। ঘটনাটি ঘিরে রাজনীতিতে দলবদলের নতুন জল্পনা তৈরি হয়েছে।
মঙ্গলবার কল্যাণীতে নদীয়া, হুগলি ও উত্তর ২৪ পরগণা জেলাকে নিয়ে এই পর্যালোচনা বৈঠকের আয়োজন করেছিলেন মুখ্যমন্ত্রী। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘বয়কটের রাজনীতি’র উলটো পথে হেঁটে শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছিলেন যে, সমস্ত সরকারি কর্মসূচিতে বিরোধী জনপ্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হবে। সেই নিয়ম মেনেই এদিনের বৈঠকে ডাক পেয়েছিলেন তৃণমূলের সাংসদ ও বিধায়করা।
বৈঠকে কাকলি ঘোষ দস্তিদার ছাড়াও উপস্থিত ছিলেন স্বরূপনগরের বিধায়ক বীণা মণ্ডল, দেগঙ্গার আনিসুর রহমান বিদেশ, হাড়োয়ার বিধায়ক মহম্মদ আব্দুল মতিন। বিধানসভা ভোটে বাংলায় তৃণমূলের বড় বিপর্যয়ের পর যখন দলের অন্দরে তীব্র অসন্তোষ চলছে, ঠিক তখনই এই ৪ নেতার সরকারি বৈঠকে উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
দীর্ঘ ৪ দশক ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সঙ্গী হিসেবে পরিচিত এই প্রবীণ নেত্রী অবশ্য একে রাজনৈতিক পদক্ষেপ বলতে নারাজ।
বৈঠক শেষে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে কাকলি ঘোষ দস্তিদার বলেন, 'এটি কোনো দলীয় বা রাজনৈতিক কর্মসূচি নয়। এটি সম্পূর্ণ একটি প্রশাসনিক বৈঠক ছিল। এলাকার উন্নয়নের স্বার্থেই একজন জনপ্রতিনিধি হিসেবে আমি এখানে উপস্থিত হয়েছি'।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের