নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - ধাপে ধাপে প্রকাশিত হচ্ছে SIR চূড়ান্ত তালিকা। আর এই তালিকা নিয়ে ক্রমশই বাড়ছে উদ্বেগ। মুখ্যমন্ত্রীর কেন্দ্রের পর এবার নজরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্র নন্দীগ্রাম। মেদিনীপুর সহ নন্দীগ্রামের বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়ায় রাজনৈতিক মহল ও সাধারণ ভোটারদের মধ্যে শুরু হয়েছে জোর চর্চা।
নন্দীগ্রামে এখনও পর্যন্ত মোট ১০ হাজার ৯৯৪ জনের নাম বাদ পড়েছে। তার মধ্যে খসড়া তালিকায় বাদ গিয়েছিল ১০ হাজার ৫৯৯ জনের নাম। চূড়ান্ত তালিকা প্রকাশের পর আরও ৩৯৫ জনের নাম বাদ যায়। তবে এখানেই শেষ নয় নন্দীগ্রামে এখনও ১০ হাজার ৬০০ জনের নাম বিচারাধীন রয়েছে। ফলে চূড়ান্ত হিসাব আরও বদলাতে পারে বলেই মনে করা হচ্ছে।
অন্যদিকে, পূর্ব মেদিনীপুরে চিত্র আরও বড়। সবমিলিয়ে ২ লক্ষ ২৫ হাজার ৯৩৬ জনের নাম বাদ পড়েছে। তার মধ্যে খসড়া তালিকায় বাদ পড়েছিল ১ লক্ষ ৪১ হাজার ৯৩৬ জনের নাম। চূড়ান্ত তালিকায় নতুন করে বাদ গিয়েছে ৮৪ হাজার নাম। সংখ্যার নিরিখে যা রাজ্যের অন্যতম বড় কাটছাঁট বলে মনে করা হচ্ছে। এত বিপুল সংখ্যক নাম বাদ পড়ায় স্থানীয় স্তরে উদ্বেগ বাড়ছে।
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের